টেক বার্তা

আর লাগবে না টাকা, গ্রাহকদের দেওয়া হচ্ছে ফ্রি ভয়েস কলিং

বিগত ২০১০ সাল থেকে BSNL এবং MTNL এই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাপক আর্থিক সঙ্কটে ভুগছিল।সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী BSNL এবং MTNL এর সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পরেই দেশে নেটওয়ার্ক কভারেজ বাড়ানোর জন্য আগামী মাসে এই অপারেটর ৫০,০০০ ৪ জি সাইটে টেন্ডার বসানোর কথা ঘোষণা করেছে। আর এরই মাঝে দীপাবলী উৎসব থাকায় BSNL তার গ্রাহকদের খুশি করার জন্য নিয়ে এলো দারুণ অফার।

সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড ঘোষণা করে যে তারা আলোর উৎসব উৎযাপন অর্থাৎ দীপাবলীর অংশ হিসেবে সীমিত সময়ের জন্য তার সমস্ত ল্যান্ডলাইন এবং ব্রডব্যান্ড গ্রাহকদের বিনামূল্যে সীমাহীন ভয়েস কলিং এর সুবিধা প্রদান করবে। এই নতুন অফার এর মাধ্যমে BSNL এর গ্রাহকরা ভারত জুড়ে যে কোনও ল্যান্ডলাইন এবং মোবাইল নম্বরে সীমাহীন ভয়েস কল করতে সক্ষম হবেন।

এই অফারটি আগামী ২৭ অক্টোবর রবিবার এবং ২৮ অক্টোবর সোমবারের এর মধ্যে মাত্র ২৪ বৈধ থাকবে। BSNL এর পরিচালক বিবেক বনজাল বলেন, “উৎসব উপলক্ষে আমাদের গ্রাহকরা তাদের বন্ধুবান্ধব এবং পরিবারকে শুভেচ্ছা জানান এবং বিএসএনএল ল্যান্ডলাইনের মাধ্যমে কলিংয়ের অভিজ্ঞতাটি সর্বোত্তম ।তাই শুভেচ্ছাকে সেরা মাধ্যমের দ্বারা করা উচিত।”

এদিন টেলিকম অপারেটর তার ভারত ফাইবার সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করে। উল্লেখ্য ২০২০ সালের মার্চ মাসের মধ্যে দেশের তালিকাভুক্ত কিছু শহরে গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবার ভিত্তিক পরিষেবাটি আনতে প্রস্তুত বিএসএনএল।রিলায়েন্স জিওর জিও ফাইবারকে টেক্কা দেওয়ার জন্য এই বছর জানুয়ারি তে লঞ্চ হচ্ছে এই পরিষেবা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026