ভাইরাল & ভিডিও

Viral: বিয়ের আসরেই মদ খাইয়ে দেওয়া হল নবদম্পতিকে, সবার সামনেই এমন কাণ্ড ঘটাল

সোশ্যাল মিডিয়ার যুগে কোন কিছুই ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগে না। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলেই তা ভাইরাল নেটদুনিয়ায়। প্রতিদিন প্রতি মুহূর্তে একাধিক ভিডিও কিংবা ছবি ভাইরাল হচ্ছে। তবে তাদের মধ্য এমন কিছু ভিডিও থাকে যা রীতিমতো নজর কাড়ে সকলের। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।

বিয়ে যেকোনো মানুষের জীবনের একটা বড় সিদ্ধান্ত। বিয়ে মানে দুটো মানুষের মনের মিলন। শুধু দুটো মানুষ নয় বিয়ে মানে, দুটি পরিবারের আত্মীয়তা হওয়া। সেই বিয়ের অনুষ্ঠানে হয় একাধিক মজা। থাকে একাধিক নিয়মকানুন। উপস্থিত থাকেন পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সমস্ত আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা। আর যেখানে বন্ধুরা থাকে সেখানে মজা হবেই। সম্প্রতি এক বিয়ের আসরে বন্ধুদের দুষ্টুমির জন্যই সকলের সামনে মদ খেয়ে ফেলল নবদম্পতি। বর্তমানে সেই ভিডিও এখন রীতিমত ভাইরাল।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের সমস্ত কাজ সেরে নবদম্পতি দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু অন্যদিকে বরের বন্ধুরা একটি কোল্ড্রিংসের পাউচে সিরিঞ্জ দিয়ে মদ ভরে সেটাকে নিয়ে যায় নবদম্পতিকে খাওয়ানোর জন্য। সেউ পাউচ থেকে একটুখানি কোল্ড্রিংস খেয়েই নাক মুখ কুঁচকে ফেলেন নতুন বর। খেয়েই তিনি বুঝতে পেরেছিলেন সেটি কোনোভাবেই কোলড্রিংস হতে পারেনা। সবটাই তার বন্ধুদের কারসাজি। শুধু বরকে খাইয়েই ক্ষান্ত থাকেনি তারা, নতুন বউকেও সেই মদ খাইয়ে দেন। তিনিও না বুঝেই খেয়ে ফেলেন বেশ কিছুটা। সম্প্রতি সেই ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়। রইল সেই ভিডিও।

এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওটি দেখে মজাই পেয়েছেন সকলে। কমেন্টবক্সের মন্তব্য দেখলেই তা স্পষ্ট হবে। বর্তমান যুগে এমন মজা অনেকেই নিজের বন্ধুদের সাথে করে থাকেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই। তাই এই ভিডিওটি ভীষণভাবে নজর কেড়েছে বর্তমান প্রজন্মের নেটিজেনদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026