Indian Railway: এবার থেকে ঘরে বসেই করতে পারবেন তৎকাল টিকিট বুকিং, জেনে নিন কবে থেকে চালু হচ্ছে নতুন সার্ভার

অনেক সময় এরকম অবস্থা হয় যে আমাদের কোন পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে কোথাও ট্রেনে ভ্রমণ করতে হয়। এরকম সময় আমাদের টিকিট পাওয়ার একমাত্র উপায় হল তৎকাল টিকিট বুক করা। কিন্তু লক্ষ্য চেষ্টা করেও অনেক সময় আমরা অনলাইনে তৎকাল টিকিট বুক করতে পারি না। এর প্রধান কারণটা হলো ইন্টারনেটের গতি কম থাকা। তবে শিগগিরই এই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ irctc শীঘ্রই একটি নতুন সিস্টেম আনতে চলেছে যার সাহায্যে আপনি বাড়িতে বসে সহজেই তৎকাল টিকিট বুক করতে পারবেন।

সমস্যা কোথায় হয় তৎকাল টিকিট বুকিংয়ে?

সাধারণত অনলাইনে তৎকাল টিকিট সহজে বুক করা যায় না। তৎকাল টিকিট বুক করা একটা চ্যালেঞ্জের বিষয় এবং অনলাইনে অনেক সময় যদি আমাদের ইন্টারনেটের গতি কম থাকে অথবা সিস্টেম হ্যাং করে যায়, তাহলে আমাদের অনলাইন টিকিট বুক হয় না। অনেক সময় পেমেন্ট অপশন ক্লিক করার সময়, সিস্টেম রেসপন্স করতে চায় না এবং সেই সময় আমাদের টিকিট বুকিং বন্ধ হয়ে যায়। তখন আমাদের ওয়েটিং তৎকালে টিকিট কাটতে হয়। এই বিষয়টা খুব একটা সহজ বিষয় না। এবং ওয়েটিং তৎকাল থেকে কনফার্ম টিকিট পাওয়াটা একেবারেই সহজ কাজ নয়।

শীঘ্রই আপনি স্বস্তি পাবেন

আইআরসিটিসি আধিকারিকরা বলছেন, অনেক সময় সার্ভার হ্যাং হয়ে যাওয়ার কারণে অনেকে টিকিট বুক করতে পারেন না। প্রকৃতপক্ষে ওয়েব সাইটের ক্ষমতা কম রয়েছে আমাদের কিন্তু একই সময়ে অনেক লোক টিকিট বুক করার কারণে সার্ভার কিছু কিছু ক্ষেত্রে ক্রাশ করে যায়। সেই সময় কিন্তু টিকিট বুক করা যায় না। সেই কারণে আমরা এই সমস্যার মোকাবিলা করার জন্য সার্ভার এর সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছি। আশা করছি, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আগামী বছরের মার্চের শেষের দিকের মধ্যে সহজেই আপনারা তৎকাল টিকিট বুক করতে পারবেন বাড়িতে বসে আমাদের সার্ভার ব্যবহার করে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026