খেলা

ঋষভ পন্থ থেকে শুভমান গিল, ভারতের এই ৭ তারকা ক্রিকেটার ডেট করছেন বলিউড অভিনেত্রীর সাথে

টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা সমাপ্তি করে বর্তমানে ভারতীয় দল নিউজিল্যান্ড সফরে সময় কাটাচ্ছে। এই সফরে বিরাট কোহলি, রোহিত শর্মা কিম্বা মোহাম্মদ সামির মত অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিকল্প হিসেবে দলে যুক্ত হয়েছেন ঈশান কিষাণ, সঞ্জু স্যামসম কিংবা ঋতুরাজ গায়কোয়াডের মতো তরুণ ক্রিকেটাররা। তবে বর্তমানে ক্রিকেটের বাইরে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন ভারতের অধিকাংশ তরুণ ক্রিকেটাররা। আজ এই পর্যায়ে জেনে নেওয়া যাক ভারতীয় কোন ক্রিকেটার কোন অভিনেত্রী কিংবা মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন-

১. শুভমান গিল-সারা আলি খান: ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সাথে শচীন কন্যা সারা টেন্ডুলকারের সম্পর্কের কথা বহুল প্রচলিত হলেও সম্প্রতি শুভমান গিল বলিউড অভিনেত্রীর প্রেমের মজেছেন বলে মনে করছেন নেট প্রেমীরা। আসলে বিগত বেশ কয়েক মাস ধরে বলিউড অভিনেত্রী সারা আলী খানের সাথে ডেট করতে দেখা গেছে তাকে। আর সেই কারণে মনে করা হচ্ছে, ক্রিকেটের সাথে বলিউডের আরও একটি জুটি খুব শীঘ্রই দেখা যেতে পারে।

২. ঋষভ পন্থ-ইশা নেগি: ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ সর্বদা তার সম্পর্ক নিয়ে সতর্ক ছিলেন। কখনোই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি আড়াল করার চেষ্টা করেননি। যদিও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার সঙ্গে তার সম্পর্কের কথা ভাসমান রয়েছে সোশ্যাল মিডিয়ায়, তবুও ভারতীয় এই ক্রিকেটার ঈশা নেগির প্রেমে হাবুডুবু খাচ্ছেন দীর্ঘ তিন বছর ধরে।

৩. কে এল রাহুল-আথিয়া শেঠি: ভারতের ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল বর্তমানে ব্যাটিং ব্যর্থতার জন্য সমালোচনার শীর্ষে রয়েছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন তিনি। বলিউড অভিনেত্রী অথিয়া শেঠির সঙ্গে ২০১৯ সাল থেকে ডেটিং করছেন। দীর্ঘদিন সম্পর্ক লুকানোর চেষ্টা করলেও এখন দুজনেই তাদের সম্পর্ক মেনে নিয়েছেন এবং শিগগিরই বিয়ে করার খবরও রয়েছে।

৪. ঈশান কিষাণ-অদিতি হুন্ডিয়া: ভারতের অত্যন্ত প্রতিভাশালী ক্রিকেটার ঈশান একজন মডেলের সাথে মন বিনিময় করে ফেলেছেন। তিন বছরের বেশি সময় ধরে ভারতীয় মডেল অদিতির সঙ্গে ডেটিং করছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থানের খেতাব জিতেছেন অদিতি।

৫. পৃথ্বী শ-প্রাচি সিং: ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ একজন টিভি অভিনেত্রীর সাথে সম্পর্কযুক্ত রয়েছেন। পৃথ্বী শ-র বান্ধবী প্রাচি একজন মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। দুজনেই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কখনো কথা বলেননি, তবে অস্বীকারও করেননি। মনে করা হয় খুব শীঘ্রই তারা তাদের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করবেন।

৬. ঋতুরাজ গায়কোয়াড-সায়ালি সঞ্জীব: ভারতীয় প্রিমিয়ার লিগে অত্যন্ত সফল ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। তার পারফরম্যান্স দেখে ভবিষ্যতে ভারতীয় ব্যাটিং লাইন অফের অন্যতম সেরা কান্ডরী বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে একাধিক মিডিয়ায় দাবি করা হয়েছে যে, ঋতুরাজ দীর্ঘদিন ধরে মারাঠি সিনেমার অভিনেত্রী সায়ালি সঞ্জীবের সাথে ডেট করছেন।

৭. ভেঙ্কটেশ আইয়ার-প্রিয়াঙ্কা জাওয়ালকার: ক্যারিয়ারের শুরুতে আলোড়ন সৃষ্টি করেছিলেন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তবে দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার এবং তেলেগু সিনেমা অভিনেত্রী প্রিয়াঙ্কা জাওয়ালকারের মধ্যে ডেটিং চলছে বলে মনে করছেন নেট প্রেমীরা। খুব শীঘ্রই তারা তাদের সম্পর্কের স্বীকৃতি দিতে পারেন বলে দাবি করাও হচ্ছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026