আলিপুর আবহাওয়া দপ্তর উৎসবের আনন্দে গা ভাসানো বাঙালির জন্য মন ভাল করা কোনও পূর্বাভাসই দিতে পারল না। বিগত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গ। চিন্তার ভাঁজ পড়েছিল সকল উৎসবপ্রেমী লোকেদের মধ্যে।
এদিকে আজ তৃতীয়া… তাহলে কী এবছর পুজোয় ঠাকুর দেখা মাঠে মারা যাবে? কেমন থাকবে পুজোর আবহাওয়া ? কোন দিন কোন দিন কখন বৃষ্টি হবে এই সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
একটা লাখ টাকার প্রশ্ন থেকেই যাচ্ছিল পুজোয় বৃষ্টি হবে নাকি হবেনা। সাধারণত দেখা যায়, বর্ষা বিদায় নেয় ১০ অক্টোবর পরই রাজ্য থেকে। তাই সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। আবহাওয়া দফতরের পূর্বাভাসে সেই আশঙ্কাই যেনো সত্যি হল।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তাগণেশ কুমার দাস জানিয়েছে, “পঞ্চমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। ষষ্ঠী সপ্তমী অষ্টমী বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এছাড়া নবমী ও দশমীতে বৃষ্টি বাড়বে কিন্তু বৃষ্টি দিনের বেলা হবে। সুতরাং রাত্রে বেলায় ঠাকুর দেখতে কোনো অসুবিধা হবে না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…