ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আজ থেকে নয়া নিয়মের মাধ্যমেই টাকা তুলতে হবে ব্যাঙ্ক গ্রাহকদের

স্টাফ রিপোর্টার: করোনার সংক্রমণের জেরে গোটা বিশ্ব আতঙ্কিত। যার ফলে কোভিড-১৯-এর সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্বই একমাত্র উপায়। তাই সরকারের তরফে দেশবাসীর উদ্দেশ্যে পরস্পরের থেকে দূরত্বকেই প্রাধান্য দিতে বলা হচ্ছে বারংবার। এবার করোনার সংক্রমণকে ঠেকাতে নতুন নিয়ম চালু করল ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। তার ফলে আগামী সোমবার থেকে ১১ই এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলিতে নয়া নিয়মের মাধ্যমেই টাকা তোলার কাজ করতে হবে বলে জানিয়েছে আইবিএ।

জানা গিয়েছে, গত এপ্রিল মাসে ব্যাংকে ভিড় বেড়েছে অনেকটাই। যার ফলে আশঙ্কা ক্রমেই ঘনীভুত হচ্ছে। এমন সংকটজনক পরিস্থিতিতে ব্যাংকে এমন ভিড় থাকলে সামাজিক দূরত্ব বিঘ্নিত হবে। আর তাই নয়া নির্দেশে বলা হয়েছে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের যে শেষ সংখ্যা তার ভিত্তিতেই এবার ব্যাংকে প্রবেশ করে টাকা তুলতে পারবেন তাঁরা। যেমন যেসব গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ০ ও ১ তারা ৪ঠা মে টাকা তুলতে পারবেন। ২ ও ৩ নম্বর যেসব গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা তাঁরা ৫ই মে টাকা তুলতে পারবেন। এমন করে ৪ ও ৫ নম্বর যাদের তাঁরা ৬ই মে, ৬ ও ৭ নম্বর যাদের তাঁরা ৮ই মে, ৮ ও ৯ যাদের তাঁরা ১১ই মে টাকা তুলতে পারবেন।

সূত্রের খবর, গত এপ্রিলে সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে ব্যাংকগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তাই সোশ্যাল ডিসট্যান্সিং-কে প্রাধান্য দিতেই আইবিএ-এর নয়া সিদ্ধান্ত। যা আগামী সোমবার থেকে লাগু হবে ব্যাংকগুলিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026