স্টাফ রিপোর্টার: আজ থেকে রাজ্যে খুলছে মদের দোকান। টানা ৪১ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে মদের দোকান। গ্রিন এবং অরেঞ্জ জোনের পাশাপাশি রেড জোনেও খুলবে মদের দোকান। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রিন এবং অরেঞ্জ জোনে খোলা থাকবে মদের দোকান। রেড জোনে আজকে দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে, পরে আবার সময় জানানো হবে। তবে শুধুমাত্র এফএল শপ গুলিই খুলবে। কোনো বার বা রেস্টুরেন্ট খোলা থাকবেনা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল সোমবার থেকে শর্তসাপেক্ষ খোলা যাবে মদের দোকান, সেই মতোই আজ থেকে খোলা থাকবে মদের দোকান।
শুধুমাত্র স্ট্যান্ডঅ্যালোন মদের দোকান গুলিই খুলবে। কোনো জনবহুল এলাকা, মার্কেট কমপ্লেক্স, শপিং মলের মদের দোকান গুলো খোলা যাবেনা। স্ট্যান্ডঅ্যালোন দোকান গুলির ক্ষেত্রে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। আবগারি দপ্তরের তরফে মদের দোকান গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে খদ্দের পিছু এক বোতল করে মদ দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লিতেও আজ খুলছে মদের দোকান।
লকডাউনের এই সময়ে মদের দাম ৩০% বাড়িয়েছে রাজ্য সরকার। আবগারি দপ্তরের তরফে নতুন দাম প্রকাশ করা হয়েছে। দোকান গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মদের দাম দোকানের বাইরে লিখে রাখতে। দোকানের কর্মীদের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দোকানের বাইরে বোর্ডে লিখে রাখতে বলা হয়েছে, “নো মাস্ক, নো লিটার”। একসাথে পাঁচজনের বেশি লাইনে দাঁড়াতে পারবেনা। মদের দোকান খুললে বাড়তি ভিড় হতে পারে বলে মনে করছে দোকানদাররা। তাই তারা আগেভাগেই পুলিশের দারস্থ হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…