কাপুর পরিবারে সন্তানের আগমনে খুশি স্ত্রী আলিয়া ভাট থেকে মা নীতু কাপুর, এই হল বড় সত্য

বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা। এই বলিউড জগতের এক বড় নাম হল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এই জুটির প্রেমের কাহিনী সর্বজনবিদিত। এমনকি গত ১৪ তারিখে বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাটের সাথে বিবাহ সম্পন্ন করেছেন। বেশ ধুমধাম করে বিয়ে হয় রণবীর আলিয়ার।

বিয়ের পর থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ছোটখাটো বিভিন্ন পোস্ট চোখের পলকে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই নাকি কাপুর পরিবারে অনুরণিত হচ্ছে বাচ্চার কান্না। ছোট্ট সদস্য এসেছে কাপুর পরিবারে। খুশির আবহে ভাসছেন পরিবার পরিজন। আর এর জন্য ব্যাপক খুশি নীতু কাপুরও। এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোশ্যাল মিডিয়াতে।

তবে আপনি অবাক হচ্ছেন নিশ্চয়ই। মনে করছেন যে আলিয়া অন্তঃসত্ত্বা হলেও এখনও তার সন্তান জন্মানোর সময় হয়নি। তাহলে কাপুর পরিবারে কি করে বাচ্চার কান্না অনুরণিত হচ্ছে। তাহলে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তার কোল আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান। এর জন্যই কাপুর পরিবারে খুশির আবহ নেমে এসেছে। আর নীতু কাপুর, সোনামকে নিজের মেয়ের মতোই মনে করেন। তাই দাদী হওয়ার খুশিতে আত্মহারা হয়েছেন নীতু।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026