গত বছর শহরে করোনা মানুষের শরীরে এলেও মানুষের মনে গ্রাস করতে পারেনি এই ভাইরাস। তাই জন্য এই আবহে ফেব্রুয়ারি মাসে ভালোবাসার রঙে সেজে উঠেছিল টলিপাড়া। ২০২১ এর প্রেমের মাসে টলিপাড়া জুড়ে বিয়ের ফুল ফুটেছিল। গত ফেব্রুয়ারিতেই কলেজ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন টেলিপাড়ার এই লাভ বার্ডস। টলিপাড়ার জনপ্রিয় কাপল ত্রিনীল ওরফে নীল ভট্টাচার্য আর তৃণা সাহা ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে বেশ জাঁকজমক করে সাত পাকে বাঁধা পড়েন।
বিয়ের পর টলিউডের এই পাওয়ার কাপল একদিকে নিজেদের কাজ করছেন একইভাবে মন দিয়ে সংসারও করছেন। আবার কখনো যশ ঝড়ে দুঃস্থ মানুষদের সাহায্য করছেন তো কখনো রক্তদান ও করছেন। তবে হাজার কাজের মধ্যে একে অপরকে সময় দিতে ভোলেননি । ঘরে বাইরে এই নবদম্পতি একে অপরের পরিপূরক। সব কিছুর মধ্যে এই দুজনের মধুচন্দ্রিমা তেমন জমে ওঠেনি। তবে, এপ্রিল মাসে বন্ধুবান্ধবের সঙ্গে দল বেঁধে পাহাড় ভ্রমণে বেড়িয়েছিলেন। ফের গত মাসে ছোট করে গোয়া ট্রিপেও যান৷ আবার কলকাতা ফিরে দুজনে নিজেদের কাজেও মন দিয়েছেন।
সদ্য এই নবদম্পতির বিয়ে ছমাসে পা দিয়েছেন। নতুন বিয়ের গন্ধ এখনো এদের গায়ে লেগে আছে। প্রায়শই নীল-তৃণা সামাজিক মাধ্যমে নিজেদের নানান ছবি দিয়ে থাকেন। আর নিজেদের সম্পর্ক কতটা অটুট তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিনিয়ত ভালবাসা মাখানো ছবি পোস্ট করে থাকেন আর নেটবাসীও তা দেখার জন্য অধীর অপেক্ষা করেন। এই জুটির রোমান্টিকতা অনেকের কাছে উদাহরণ।
সম্প্রতি নীল-তৃণা আবারো নিজেদের ভালোবাসায় গা ভাসালেন। তাও আবার বলিউডের বিখ্যাত জুটি শাহরুখ-কাজলের বিখ্যাত গান দিয়ে। দুজনেই নাচ করতে ভালোবাসে তা জানে। জনপ্রিয় হিন্দি গান রঙ দে তু মোহে গেরুয়া’ গানের তালে। এই দিন নীলের পরনে রয়েছে সাদা শেরওযানি আর তৃণা পড়েছেন লালা সিল্কের শাড়ী। কলকাতার এক ফাইভস্টার হোটেলে দুজনেই জমিয়ে শাড়ী উড়িয়ে, নীলের কোলে উঠে নাচ করলেন এই রিয়েল জুটি। আর ভিডিও শেয়ার হতেই প্রতিবারের মতো এবারেও অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…