আন্তর্জাতিক

যারা ভ্যাকসিন নিয়েছেন তারা মাস্ক ছাড়াই ঘুরতে পারবেন, নতুন নির্দেশিকা এই দেশে

ভারতে করোনাভাইরাস অত্যন্ত বেশি ছড়িয়ে পড়া শুরু করেছে। কিন্তু একেবারে অন্য চিত্র আমেরিকায়। একদিকে যেখানে ভারতে মাস্ক না পড়লে জরিমানা ধার্য করা হচ্ছে, সেখানে মার্কিন মুলুকে আবার টিকা নেওয়া ব্যক্তিদের মাস্ক ছাড়া ঘোরাফেরা করার নির্দেশ দিয়ে দিয়েছে মার্কিন সরকার। নতুন নির্দেশিকা জারি হয়ে গিয়েছে আমেরিকায়। করোনা ভাইরাসের টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের মাস্ক পরতে হচ্ছে ভারতে, কিন্তু আমেরিকায় চিত্রটা একেবারেই আলাদা। মার্কিন মুলুকের ক্ষেত্রে কোভিড প্রটোকল সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, যেসব ব্যক্তি করোনা ভাইরাসের ভ্যাকসিন এর পুরো ডোজ নিয়ে নিয়েছেন তাদের মাস্ক না পরলেও চলবে। এক্ষেত্রে আমেরিকায় করোনা টিকাকরনের রিপোর্ট বলছে ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক ইতিমধ্যেই টিকার পুরো ডোজ নিয়ে নিয়েছেন।

তাদের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, যারা টিকা গ্রহণ করেছেন তারা মাস্ক ছাড়াই চলতে পারবেন। মঙ্গলবার নতুন নির্দেশিকা জারি করার মাধ্যমে মার্কিন সরকার জানিয়েছে, সম্পূর্ণভাবে টিকাকরণ হয়েছে এমন ব্যক্তিরা চাইলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে যেতে পারেন। তাদের সঙ্গে হাটাহাটি, দৌড়াদৌড়ি করতে পারেন। এমনকি তারা রেস্তোরাঁ, বার এবং শপিং মলেও যেতে পারবেন।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026