ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ছয় মাসে লাখ টাকা আয় করুন সহজে, জেনে নিন ব্যবসা করার এই সহজ পদ্ধতি

এবার কলা চাষ করে প্রচুর টাকা রোজগার করে সবাইকে চমকে দিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা মলয় চৌধুরী। নিজের উদ্যোগে কলা চাষের ব্যবসা শুরু করে, এখন তার ভাগ্য খুলে গেছে পুরোপুরি ভাবে। বাড়ির পাশের এক বিঘা জমিতে হাজারের বেশি জি নাইন জাতের কলা চাষ করে এখন তিনি রীতিমতো লাখপতি বলা যেতে পারে। প্রতিমাসে প্রচুর টাকা উপার্জন হয় তার। সঙ্গেই, এই ভিন্ন জাতের কলা চাষ করার জন্য এখন নিজের ব্যবসাকে একটা লাভজনক জায়গাতেও নিয়ে যেতে পেরেছেন তিনি।

কলা চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার মলয় চৌধুরীর

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মলয় চৌধুরী নিজের বাড়ির পাশের এক বিঘা জমিতে প্রায় হাজারের বেশি জি নাইন জাতের কলা চাষ করেছেন। সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে বছর ২ ১ আগে এই জাতের কলার চাষ শুরু করেন মলয় বাবু। উচ্চ ফলনশীল এই জাতের কলার প্রতিটি কাঁদিতে ৯০ থেকে ১০০ টি কলা আপনারা পেয়ে যাবেন। অল্প জমিতে এই ধরনের কলা চাষ করা যায় এবং এর ফলন অনেক বেশি হয়। তিনি বলছেন, একটি কলার কাঁদিতে ছয় মাসে ৭ থেকে ৮ ছড়া কলা পাওয়া যায় এবং প্রতিটি ছড়াতে ১০ থেকে ১২টি করে কলা পাওয়া যায়। মলয় চৌধুরী জানিয়েছেন, এই কলা রোপনের ছয় মাস অন্তর অন্তর ফলন দিয়ে থাকে। অর্থাৎ এক বছরে ২ বার আপনারা ফলন পেয়ে যান। গাছের আকার মাঝারি সাইজ হওয়ায় ঝড় বা বাতাসে ভেঙে পড়ে না এই কলা গাছ।

অনেকটাই লাভজনক এই ব্যবসা

গাছ থেকে সংগ্রহের পর এই কলা তুলনামূলক অনেক বেশি দিন টিকে থাকে। প্রতি কাঁদি কলা বর্তমানে বাজার মূল্যে ৪০০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। একটি গাছে এক থেকে দুটি কাঁদি কলা আপনারা পেয়ে যান। মলয় বাবুর হাজারটি কলা গাছে ইতিমধ্যেই বারোশো কাঁদি কলা তৈরি হয়েছে, যার ফলে প্রায় লাখ টাকার মতো রোজগার করে ফেলেছেন তিনি। আপনিও যদি এই একই জাতের কলা চাষ করতে পারেন, তাহলে আপনারও কিন্তু একই রকম ভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026