বিনোদন

‘গদর’-এর সিক্যুয়েল আসছে রুপোলী পর্দাতে, অভিনয়ে সানি দেওল ও আমিশা প্যাটেল

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর এক প্রেম কথা’। এই সিনেমা বলিউডের বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। সানি দেওল, অমৃতা প্যাটেল অভিনীত সেই ছবি জায়গা করে নিয়েছে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে। কিছুদিন আগেই এই জনপ্রিয় ছবি ‘গদর’ ২০ বছরে পা দিয়েছিল। এই ছবি সেই সময় আমির খান অভিনীত ‘লাগান’ সিনেমাকে পিছনে ফেলে দিয়েছিল। আজ ও বহু সিনেমাপ্রেমী এই সিনেমা দেখতে পছন্দ করেন।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পরিচালক অনিল জানিয়েছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি তিনি ফের একবার ‘গদর’ সিনেমার সিক্যুয়েল বানাতে চান। তবে এই গল্পে কিংবা চিত্রনাট্যে বিন্দুমাত্র কোনও পরিবর্তন আনতেন না। পরিচালক আরও দাবি করেন, এই ছবিটি এই সময় শুধু সুপারহিটই হতো না বরং তখনকার বক্স অফিসের রেকর্ড ক্রস করতো। তাঁর মতে ‘গদর’ এর গল্প আজ ও খুবই বাস্তবিক এল সমানভাবে প্রাসঙ্গিক। যুক্তি হিসেবে তিনি বলেন,’ ‘রামায়ণ’ এর গল্পের কিছু নির্যাস এই ছবিতে আগের বার ছিল। যেমন শ্রীরামের উদাহরণ দিয়ে বলেছেন রামচন্দ্র একদিন দেবী সীতাকে উদ্ধার করতে লঙ্কা পাড়ি দিয়েছিলেন, ঠিক সেই ব্যাপারটি এই সিনেমাতে দেখানো হয়েছিল।

‘গদর ২’ এর সিক্যুয়েল পুনরায় বানানো হবে কিনা এই নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সেই সব ধোঁয়াশা পিছনে ফেলে দিয়ে চিত্রনায়ক অনিল শর্মা ‘গদর ২’ এর সিক্যুয়াল বানানোর পরিকল্পনা সেরে ফেলেছেন। যদিও এটিতে দেখা গেছে যে অনেক চলচ্চিত্র নির্মাতারা পুরোনো ব্লকবাস্টার চলচ্চিত্রের সিক্যুয়ালে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছেন। সে কারণেই অনিল এই সিক্যুয়ালটির সেট আপটিকে সকলের তুলতে কোনও কসরত রাখছেন না।

প্রতিবেদন অনুসারে নির্মাতারা এই সিনেমার সিক্যুয়েলে মূল অভিনেতা অভিনেত্রী হিসেবে সানি ও আমিশা এবং তাঁর ছেলে, উৎকর্ষ শর্মা হিসেবস থাকবেন। উৎকর্ষ শর্মাকে এবারে শাকিনা ও তারা সিংহের বড় ছেলে হিসাবে দেখা যাবে। তবে কবে থেকে এই সিক্যুয়েলের শ্যুটিং শুরু হবে তা এখনো জানা যায়নি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026