বাংলা সিরিয়াল

বাজলো বিয়ের সানাই, সারদা মা এবং গদাধরের বিয়ে, রাসমণির কাহিনীতে নতুন মোড়

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’তে (Rani Rashmoni) এবার গদাধরের পত্নী রূপে তাঁর জীবনে প্রবেশ ঘটতে চলেছে মা সারদার।  সিরিয়ালের পটভূমিকা অনুযায়ী ‘পাগল ঠাকুর’ গদাধর ভক্তিতে আকুল হয়ে মা ভবতারিণীর নিত্য সেবা করছেন। ধীরে ধীরে রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দিরের নাম ছড়িয়ে পড়ছে চারিদিকে। এবার সেই ভক্তির বৃত্তকে সম্পূর্ণ করতেই আসছেন মা সারদামণি।

‘গদাই ঠাকুর’ অর্থাৎ গদাধরের ‘কুটো বাঁধা পাত্রী’ সারদামণির বাড়ি জয়রামবাটিতে।  ছোট্ট সারদামণির সাথে বিয়ে হবে গদাধরের। ক্রমশ এগিয়ে আসবে গদাধরের ‘শ্রীরামকৃষ্ণ’ হয়ে ওঠার পর্ব। আগামী বছরের 4 ঠা জানুয়ারি থেকে 11 ই জানুয়ারি অবধি দেখানো হবে সারদামণি ও গদাধরের বিয়ের বিভিন্ন রীতি ও সাতপাকে বাঁধা পড়ার দৃশ্য। জি বাংলা চ্যানেলে দেখানো হচ্ছে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের ‘সারদামণি-গদাধর’-এর বিয়ের প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে, লাল বেনারসি ও চন্দন পরে সেজেছেন বালিকা সারদামণি।  অপরদিকে গদাধর নিজের গলায় নিজেই মালা দিয়ে গান গেয়ে নাচ করতে করতে এসে পৌঁছালেন সারদামণির বাড়ি জয়রামবাটিতে।  গদাধরের সঙ্গে রয়েছেন অন্য বরযাত্রীরা। বরকে বরণ করার সময় দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে বর দেখেন সারদামণি। প্রোমোতে দেখানো হয়েছে সিঁদুরদানের দৃশ্য।

গদাধরের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা সৌরভ সাহা।  এবার তাঁর স্ত্রী সারদা দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অয়ন‍্যা চট্টোপাধ্যায়। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের কাহিনী এবার এগিয়ে চলেছে যুগ সন্ধিক্ষণের দিকে।

এই মুহূর্তে টিআরপি রেটিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’। ‘করুণাময়ী রানী রাসমণি’র টিআরপি রেটিং এখন 11। তবে গত সপ্তাহে 10.6 রেটিং নিয়ে তৃতীয় স্থানে ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’। এবার দর্শকরা অপেক্ষায় রয়েছেন গদাধর-সারদামণির বিয়ের দৃশ্য দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026