সানি দেওলের ‘গদর ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দেড় মাস হয়ে গেছে। ছবিটি বক্স অফিসে এখনও আয় করে চলেছে। শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির পরও গদর ২-এর আয়ে তেমন প্রভাব পড়েনি। এখন সানি দেওলের ছবিটি ভারতীয় বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে। ‘গদর ২’ শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি পাঠানকে ছাড়িয়ে গেছে বলে জানা গিয়েছে । ভারতে সানি দেওলের ছবির আয় শাহরুখ খানের সিনেমাকে ছাড়িয়ে গেছে।
পাঠান ছবিটি ভারতীয় বক্স অফিসে মোট ৫২৪.৫৩ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে সানি দেওলের ‘গদর ২’ আয় করেছে ৫২৪.৭৫ কোটি টাকা। ছবিটি সাত সপ্তাহ পরে এই সংখ্যা টি অতিক্রম করেছে। এর সাথে, গদর ২ ভারতে হিন্দি ভাষায় সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হয়ে উঠেছে। উল্লেখ্য, গত মাসের ১১ তারিখে মুক্তি পেয়েছিল ‘গদর ২’। এই ছবিটি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল এবং মুক্তির পর ‘গদর ২’ এক ঝটকায় হয়েছিল সুপারহিট।
আয়ের কথা বললে প্রথম সপ্তাহে আয় হয়েছে ২৮৪.৬৩ কোটি, দ্বিতীয় সপ্তাহে ১৩৪.৪৭ কোটি, তৃতীয় সপ্তাহে ৬৩.৩৫ কোটি, চতুর্থ সপ্তাহে ২৭.৫৫ কোটি এবং পঞ্চম সপ্তাহে ৭.২৮ কোটি টাকা। ষষ্ঠ সপ্তাহে এটি ৪.৭২ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। একই সঙ্গে ৪৮তম দিনে এই আয় হয়েছে মাত্র ৪০ লাখ টাকা। ‘গদর ২’-এ সানি দেওলের সঙ্গে দেখা গিয়েছে অমিশা প্যাটেল ও উৎকর্ষ শর্মাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…