ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gadar 2: রাখি বন্ধনের সপ্তাহে নতুন রেকর্ড গড়বে গদর ২, নির্মাতারা দর্শকদের দিলেন এই বড় অফার

সামগ্রিকভাবে দেখতে গেলে এখন গদর ২ বক্স অফিসে একটা বিশাল বড় রেকর্ড তৈরি করে ফেলেছে। সানি দেওলের এই ছবিটি একটা নতুন উচ্চতায় পৌঁছেছে বক্স অফিস রেকর্ডের দিক থেকে। যারা যাচ্ছে রাখি বন্ধন সপ্তাহে আরো ভালো ব্যবসা করতে চলেছে গদর টু। এই কারণেই এই সংগ্রহ বাড়ানোর জন্য নির্মাতারা ছবিটির জন্য একটি নতুন স্কিম বেছে নিয়েছেন যার মধ্যে দুটি টিকিট কিনলে একটি টিকিট আপনি বিনামূল্যে পেয়ে যাবেন। নির্মাতারা ইতিমধ্যেই জানিয়েছেন ছবিটি ৫০০ কোটি টাকার অংক পার করতে চলেছে খুব শীঘ্রই। সেই কারণেই, নির্মাতারা এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরে সবথেকে বড় হিট হয়ে উঠবে গদর টু। আপনিও এই অফারের সুবিধা গ্রহণ করতে পারেন।

শাহরুখ খানের পাঠান কে পরাজিত করে দ্রুততম ৪৫০ কোটি পেরিয়ে যাওয়া ছবিতে পরিণত হয়েছে গদর টু। বিগত দুই সপ্তাহ ধরে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এই ছবিটি। বক্স অফিস ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে শুধুমাত্র সোমবার এই ছবিটি ৪.৭৫ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে। সব মিলিয়ে এই ছবির আয় ৪৫৬ কোটি টাকা। অন্যদিকে আবার শুক্রবার মুক্তি পাওয়া ড্রিম গার্ল ২ এর থেকেও বেশি ব্যবসা করেছে সানি দেওলের এই ছবিটি।

এই কারণেই নির্মাতারা আশা করছেন আগামী শুক্র শনি এবং রবিবার অর্থাৎ রাখি বন্ধনের সপ্তাহে গদর টু ৫০০ কোটি ছাড়িয়ে যেতে চলেছে। বাণিজ্য অনুমান নিশ্চিত যে ছবিটি ৫০০ কোটি টাকার অংক পেরিয়ে যাবে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত গদর এক প্রেম কথা এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে গদর টু। তবে দক্ষিণ ভারতে এই সিনেমার ব্যবসা খুব একটা ভালো চলছে না। দক্ষিণ ভারতে এখনো পর্যন্ত বলিউডের সবথেকে বেশি হিট হওয়া সিনেমা ছিল ব্রহ্মাস্ত্র। এই সিনেমার রেকর্ড এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে ভাঙতে পারেনি গদর। তবে সম্পূর্ণরূপে ফ্যামিলি সিনেমা হওয়ার কারণে, এই সপ্তাহে ছবিটি খুব ভালো ব্যবসা করবে বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026