তড়িৎ ঘোষ : কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের ২৮ বছর পর ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আবার বিশ্বকাপ জেতে ভারতীয় ক্রিকেট দল। ৬০ ওভার, ৫০ ওভার এবং ২০ ওভার তিন ধরনেরই বিশ্বকাপ রয়েছে ভারতের ঝুলিতে। ১৯৮৩ সালে ৬০ ওভার বিশ্বকাপ এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ যেতে ভারত এছাড়াও ২০০৭ সালে ২০ ওভারের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।
২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে শুরুতেই বীরেন্দ্র শেওয়াগ ও শচীন তেন্ডুলকারের উইকেট খুইয়ে চাপের মুখে পড়ে ভারত। তখন অনবদ্য একটি ইনিংস খেলেন গৌতম গম্ভীর কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ৯৭ রানে আউট হয়ে যান এবং তিনি শতরান মিস করেন। এর জন্য তিনি দায়ী করেন মহেন্দ্র সিংহ ধোনিকে।
গম্ভীর বলেন “আমি যখন ৯৭-তে ছিলাম তখন কী ঘটেছিল? এই প্রশ্নের সম্মুখীন আমি বহুবার হয়েছি। আমি প্রত্যেককে বলি যে ৯৭-এ পৌঁছবার পূর্বে আমি একবারও নিজের ব্যক্তিগত স্কোর সম্পর্কে ভাবিনি শুধু শ্রীলঙ্কার টার্গেটের দিকে তাকিয়েছিলাম। আমার মনে আছে ওভারের শেষে আমি এবং ধোনি ক্রিজে ছিলাম। ধোনি আমাকে বলেছিলো যে তিন রান বাকি আছে, তিন রান হলেই শতরান হয়ে যাবে”।
গম্ভীর আরও বলেন “এই মুহূর্তের আগে আমার লক্ষ্য ছিল শুধুমাত্র শ্রীলঙ্কার টার্গেট তাড়া করা। ধোনি আমার ব্যক্তিগত শতরানের কথা মনে করিয়ে দেওয়ায় আমার শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং আমি উত্তেজিত হয়ে পড়ি। তার ফলে আমার ফোকাস নষ্ট হয়ে যায় এবং আমি আউট হই। যদি শুধু শ্রীলঙ্কার লক্ষ্যটি আমার মনে থেকে যেত, তাহলে আমি অতি সহজেই আমার শতরান করতে পারতাম”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…