নিউজ

‘ইয়ে লো আজাদী’, গুলি চালানোর আগে ফেসবুকে লাইভ জামিয়ার অভিযুক্ত

বৃহস্পতিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কয়েক মিনিট আগে ওই ব্যক্তি ফেসবুকে তার সমস্ত কার্যকলাপগুলি পোস্ট করেছিল।

জামিয়া শিক্ষার্থীদের দিকে গুলি চালানোর আগে তাঁর কয়েকটি ভিডিওতে বিক্ষোভের কিছু ঝলক দেখা যাচ্ছিলো। এছাড়া দিল্লীর শাহীন বাগে চলমান প্রতিবাদ এবং তিনি যে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে সে সম্পর্কেও একাধিক উদ্ধৃতি পোস্ট করা হয়েছে যেমন -“শাহীন বাগ … গেম ওভার।”

অন্য একটি পোস্টে তিনি তাঁর ফেসবুক বন্ধুদেরও ফোন না করার কথা বলে।তার সমস্ত পোস্টগুলোই ছিল হিন্দিতে। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিটি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং তাতে এক ছাত্র আহত হয়।পরে ওই আক্রমণকারীকে পুলিশ আধিকারিকরা পুলিশ ভ্যানে নিয়ে যায়।

টেলিভিশন ক্যামেরায় লোকটিকে হালকা রঙের প্যান্ট এবং একটি গাঢ় জ্যাকেটে দেখা গেছিলো। তাকে পুলিশের ব্যারিকেড করা একটি খালি রাস্তায় হিন্দি ভাষায় বিক্ষোভকারীদের চিৎকার করে, “ইয়ে লো আজাদী” বলতে শোনা যায়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আমনা আসিফ বলেন, “আমরা হলি ফ্যামিলি হাসপাতালের দিকে যাচ্ছিলাম যেখানে পুলিশ ব্যারিকেড তুলেছিল।হঠাৎ একটি বন্দুকধারী ব্যক্তি এসে গুলি চালায় এবং একটি গুলি আমার বন্ধুর হাতে লাগে।”

Anirban Kundu

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026