বিনোদন

২ মাসের ইউভানকে গান্ধীজির গল্প শোনাচ্ছেন রাজ, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কয়েক মাস আগেই জন্ম হয়েছে টলিটাউনের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। এই মুহূর্তে ইউভান হয়ে উঠেছে টলিটাউনের অন্যতম স্টারকিড। জনপ্রিয়তার নিরিখে সে ছাপিয়ে গিয়েছে তার সেলিব্রিটি বাবা-মাকেও। তবে এটা হয়েছে অবশ্যই তার বাবা রাজ চক্রবর্তী ও মা শুভশ্রীর দৌলতে। ইউভানের জন্মের পর থেকে তার প্রত্যেকটি মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তার বাবা-মা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ইউভানের নামে একটি আলাদা অ্যাকাউন্ট খুলেছেন রাজ। তিনি জানিয়েছেন, প্রতিদিন সকালে বেশ কয়েক ঘন্টা তিনি কাটান ইউভানের সঙ্গে। ইউভানকে তিনি সেই সময় অনেক গল্প বলেন যার মধ্যে রয়েছে গান্ধীজির কাহিনীও। সোশ্যাল মিডিয়ায় ইউভানের ছবি শেয়ার করা হলে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দেন। কিছুদিন আগেই শুভশ্রী তাঁর ভাগ্নী সৃষ্টি ও ইউভানের একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ইউভান কথা বলতে শিখে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ইউভান তার মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ করছে মনের ভাব প্রকাশ করার জন্য। সৃষ্টিও তা এনজয় করছেন।

এই ভিডিওটি পোস্ট করার পর রীতিমত ট্রোল করা হয় শুভশ্রীকে। নেটিজেনরা শুভশ্রীকে গুজব ছড়াতে বারণ করেন। মেডিক্যাল সায়েন্স অনুযায়ী, কোনো শিশু যদি তার দু’মাস বয়সে মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ করে মনের কথা জানাতে চায়, তাহলে তাকে ‘কথা বলা’ বলে না। এমনকি এই ঘটনাতে এটাও প্রমাণিত হয় না, শিশুটি ভবিষ্যতে স্বাভাবিক ভাবে কথা বলতে পারবে কিনা। শিশুর এক-দেড় বছর বয়স থেকে তার সঠিকভাবে কথা বলার শুরু হয়। সেই সময় ছোটখাটো শব্দ বলার মাধ্যমে শুরু হয় কোনো শিশুর কথা বলা। সেলিব্রিটিরা যখন কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, তখন তাঁদের মনে রাখা উচিত, সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা রয়েছে। সাধারণ মানুষ সেলিব্রিটিদের ‘আইকন’ বলে মনে করেন। তাঁরা যদি সমাজকে ভুল বার্তা দেন, তাহলে তা তাঁদের ইমেজকেও ক্ষতিগ্রস্ত করে।

ইউভানের জন্মের পর থেকে তার প্রত্যেকটি মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তার বাবা-মা রাজ ও শুভশ্রী। এর ফলে ইউভানের খ্যাতি ছড়িয়ে পড়লেও তা কতটা যুক্তিযুক্ত এটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক শিশু বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ‘স্টারকিড’ হওয়ার কারণে শৈশব থেকেই ইউভান স্পটলাইটে রয়েছেন। কিন্তু রাজ ও শুভশ্রী যেভাবে ইউভানের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, তাতে ভবিষ্যতে তার শৈশব যথেষ্ট মানসিক চাপের সম্মুখীন হতে পারে। কিন্তু শুভশ্রী ও রাজ এই সব কিছু না ভেবে ইউভানের ছবি শেয়ার করে চলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026