সোশ্যালে মিম

ভালোয় ভালোয় বউকে ছেড়ে দে… নইলে কিন্তু দিদিকে বলে দেব!

কলাবউ আপাতদৃষ্টিতে গণেশের কিন্তু বউ নয়। কিন্তু আজকে মহাসপ্তমীর দিনে কলা গাছকে বউ সাজিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে, বউ হিসাবে পূজো করা হয় গণেশের সঙ্গে। মহা সপ্তমীর দিন এই নবপত্রিকা কে স্নান করার জন্য গণেশের পাশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। এতেই গণেশের তুমুল মাথা গরম। সে কখনোই সঙ্গিবিহীন হয়ে থাকতে চায় না। কিন্তু তার উপায় কি? উপায় একটাই। দিদিকে বললেই সমস্ত সমস্যার সমাধান হবে বলে গণেশ ভাবছে।

শুধু গণেশ নয় আমরা প্রত্যেকেই এই আশাতেই বুক বেঁধে রয়েছি যে মমতা ব্যানার্জি যে নতুন অ্যাপ ‘দিদিকে বল’ চালু করেছেন। তার মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষ সরাসরি পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রীর কাছে ফোনের মাধ্যমে। আপনার যাবতীয় সমস্যার কথা আপনি ফোন করে বলতে পারেন।

Photo Source : Bhottobabur page – ভট্টবাবুর Page

এর আগে কখনো কোন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাধারণ মানুষ কথা বলতে পারে, এমনটা শোনা যায়নি। এটি একটি অভিনব চিন্তাভাবনা এবং সর্বসাধারণের জন্য এটি বেশ খুশির খবর।

এর থেকেই বোঝা যায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একেবারে তৃণমূল স্তর থেকে সমস্ত মানুষকে নিয়ে কতটা চিন্তিত। দূরাভাষ এতো তিনি যোগাযোগ রাখেনই প্রয়োজনে, তিনি পায়ে হেঁটে সেই জায়গায় পৌঁছে যান সমস্যার সমাধান করতে।

ঠাকুর গণেশের অভিযোগ তিনি মেটাতে পারবেন কিনা এটা সত্যিই একটা অবাস্তব ঘটনা। কিন্তু আপনার অভিযোগ যে উনি মেটাতে চেষ্টা করবেন একথা বলাই যেতে পারে।

তিনি নারী হয়ে কিভাবে অর্ধেক আকাশ হতে পেরেছেন তা আমরা তাঁর কর্মজীবন ঘাঁটলেই দেখতে পাই। তিনি নারী জাতির আদর্শ। তাই দুর্গাপুজোর প্রাক্কালে বলতেই হয় নারীরা মা দুর্গার মত দশভূজা হয়ে চাইলে সবকিছুই সামলাতে পারে।

Written by – শ্রেয়া চ্যাটার্জী

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026