নিউজ

নাটকীয় এনকাউন্টার, ১ টা নয় ৪ টি গুলি করা হয়েছে কানপুরের গ্যাংস্টারকে

আজকে পুলিশের গুলিতে খতম হয়েছে উত্তরপ্রদেশের কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। উত্তরপ্রদেশের পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তিনটি গুলি করে তাঁর বুকে ও একটি গুলি করে তাঁর পায়ে। পুলিশের সূত্র অনুযায়ী, বিকাশ পালানোর চেষ্টা করাতে তাঁকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয় বিকাশকে। সেখান থেকে তাঁকে  গাড়িতে করে কানপুরে নিয়ে আসা হচ্ছিল। রাস্তায় পুলিশের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। আর তখনই এক আহত পুলিশকর্মীর থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে বিকাশ। আর তারপরেই পুলিশ গুলি চালায়। আজই তাঁকে কানপুর আদালতে তোলার কথা ছিল।

বিকাশকে সেখান থেকে লাল লাজপত রাই হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে বিকাশের স্ত্রী রিচা দুবে ও তাঁর ছেলেকে পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স ছেড়ে দিয়েছে। তাদেরকে এই ঘটনার মধ্যে জড়ানো হবে না বলে জানিয়েছে এসএসপি দীনেশ কুমার। উল্লেখ্য, গত সাতদিন ধরে পুলিশ বিকাশের খোঁজে তল্লাশি চালিয়েছে। আর সেই তল্লাশির সময় ৮ জন পুলিশকর্মীও নিহত হয়েছেন। এছাড়া বিকাশ দুবের দুই সহকর্মীকেও এনকাউন্টার করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026