অরূপ মাহাত: হিন্দুদের আরাধ্য দেবতা শ্রীগণেশ। হিন্দু মতে দেবতাদের সর্বোচ্চ পর্যায়ে গণেশের স্থান। সেই গণেশ দেবতার ঐতিহাসিক পটভূমি খুঁজে দেখার চেষ্টা করি আজ। শ্রী গণেশের আরেক নাম গণপতি। এই ‘গণপতি’র প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদে। ঋগ্বেদে উল্লিখিত মন্ত্রে ‘গণানাম গণপতিম হবামহে…’ ও ‘বিষ্ণু সীদা গণপতে…’ এই বাক্যবন্ধ দুটি বৈদিক যুগে গণপতির ধারণা দেয়। যদিও অনেকেই মনে করেন, বৈদিক গণপতি ও বর্তমান কালে পূজ্য গণপতি এক নন। তবে একথা অস্বীকার করা যায় না যে, বেদোত্তর যুগে ঋগ্বেদের ‘গণপতি-ব্রহ্মণস্পতি’ বিবর্তনের মাধ্যমে পৌরাণিক ‘গজবদন-গণেশ-বিঘ্নেশ্বর’-এর রূপ পেয়েছে।
ঋগ্বৈদিক গণপতি ‘বৃহস্পতি’ বা ‘বাচস্পতি’ নামেও পূজিত হতেন। যা জ্যোতির্ময় দেবতা রূপে পরিচিত। তাঁর গাত্রবর্ণ রক্তিমাভ-স্বর্ণালি। অস্ত্র ছিল অঙ্কুশ বা কুঠার। মনে করা হত যে, তাঁর আশিষ ভিন্ন কোনও ধর্মীয় সিদ্ধি সম্ভব নয়। ‘গণ’ নামক একটি নৃত্যগীত পরিবেশনকারী একটি দলের সাথে তিনি সর্বদা থাকতেন বলে মানুষের বিশ্বাস। সকলের দেবতার রক্ষকারী হিসেবেও তাঁকে কল্পনা করা হত।
তবে বৈদিক গণপতি ছাড়াও গণেশের অনেক রূপ রয়েছে বলে অনেকের বিশ্বাস। বর্তমানে পূজিত পৌরাণিক গণেশের সাথে বৈদিক গণপতির সম্পর্ক মেনে নিতে চান না অনেকেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…