বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে মাঝে কয়েক সপ্তাহ লালন ও ফুলঝুরির ‘ধূলোকণা’ ছিল শীর্ষে। তবে এবার আবারো ‘ধূলোকণা’কে টেক্কা দিল স্টার জলসার ‘গাঁটছড়া’।
আবারো সকলকে সরিয়ে এক নম্বরে ঋদ্ধি ও খড়ি জুটি। ধারাবাহিকে ধীরে ধীরে কাছে আসছে তারা, যা দেখতে বেশ ভালোই লাগছে দর্শকদেরও। বৃহস্পতিবার মানে বাংলা ধারাবাহিকের টিআরপির দিন। এই সপ্তাহে ৮.১ নম্বর নিয়ে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ঋদ্ধি-খড়ি। অন্যদিকে ‘গাঁটছড়া’কে জোড় টক্কর দিচ্ছে জি বাংলার ‘মিঠাইরানী’। এই সপ্তাহে ৮.০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। ওলট পালট হয়েছে বাকি ধারাবাহিকের স্থানও। রইল তালিকা।
দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-
১) গাঁটছাড়া – ৮.১
২) মিঠাই – ৮.০
৩) ধূলোকণা – ৭.৭
৪) আলতা ফড়িং – ৭.৫
৫) গৌরী এলো – ৭.৪
৬) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.১
৭) মন ফাগুন – ৬.৬
৮) অনুরাগের ছোঁয়া – ৬.৪
৯) উমা – ৫.৯, আয় তবে সহচরী – ৫.৯
১০) এই পথ যদি না শেষ হয় – ৫.৭, খেলনা বাড়ি – ৫.৭
এই সপ্তাহে ‘ধূলোকণা’ তৃতীয় স্থানে রয়েছে। টিআরপির দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে স্টার জলসা এই ধারাবাহিক। এই সপ্তাহতেও স্টার জলসা টিআরপির তালিকায় এগিয়ে রয়েছে অনেকটাই। এই সপ্তাহের টিআরপির দৌড়ে গৌরী এল ও আলতা ফড়িং কিছুটা এগিয়ে এসেছে, তা তালিকা দেখলেই স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…