নিউজ

বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১৭ কোটি টাকারও বেশি, গার্ডেনরিচের ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ

কলকাতার গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানকে অবশেষে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শুক্রবার রাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আমির খানকে। পলাশী চালিয়ে আমিরের বাড়ি থেকে ১৭ কোটির বেশি টাকা উদ্ধার করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সময় থেকেই কার্যত গা ঢাকা দিয়েছিলেন আমির খান। শনিবার ধৃতকে ব্যাংকশাল আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।

এটি মোবাইল গেমিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল গার্ডেন নিচের ব্যবসায়ী আমির খানের বিরুদ্ধে। তদন্তে নেমে গার্ডেনরিচের শাহী আস্তাবল গলি, পার্ক স্ট্রীট, মমিনপুর বন্দর এলাকা এবং নিউটাউন সহ শহরের ছয়টি জায়গায় গত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তদন্তকারী সংস্থার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমির খানের ঘরের খাটের তলা থেকে বান্ডিলের পর বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করা হয় তার বাড়ি থেকে। এই ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল সারা রাজ্যে।

তল্লাশি অভিযানের সময় একটি প্রেস বিবৃতি জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছিল, গার্ডেন রিচের ব্যবসায়ী নিসার আহমেদ খানের ছেলে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রীট থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই পুরনো মামলার তদন্তে নেমে আমিরের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, একটি মোবাইল গেমিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বহু গ্রাহককে প্রতারণা করেছেন আমির খান এবং তার সহযোগীরা। অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করা হয়। ওই FIR এ ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪৬৮, ৪৭১ এবং ৩৪ ধারায় প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026