সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়, যার উদ্দেশ্য লাইক অথবা ভিউ বাড়ানো নয়। কোন কারন ছাড়াই এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। তবে মাঝেমধ্যে এই ভিডিও হয়ে যায় ভাইরাল। সঠিক মুহূর্তে এই সমস্ত ভিডিও রেকর্ড করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হতে না হতেই সকলে এই ভিডিও বেশ পছন্দ করতে শুরু করেন। বলতে গেলে একজন প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটারের ভিডিওর থেকেও এই সমস্ত ভিডিও বেশি জনপ্রিয় হয়। সম্প্রতি ইন্টারনেটে এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় দক্ষিণের জনপ্রিয় সিনেমা পুষ্পাকে নকল করার চেষ্টা করছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে এবং অনেকেই এই ভিডিওটি এখন পছন্দ করছেন।
এই ভিডিওটি আপলোড করা হয়েছে ইনস্টাগ্রাম একাউন্ট johndasyoutube থেকে। এই ভিডিওতে একজন ব্যক্তি সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় নিজেকে পুষ্পারাজ ভাবতে শুরু করেছেন। তিনি অল্লু অর্জুনের জনপ্রিয় সিনেমা পুষ্পার মত করে অভিনয় করছেন। যেরকম ভাবে অল্লু অর্জুন হাতে কোদাল নিয়ে পোজ দিয়েছিলেন, ঠিক সেরকম ভাবেই পোজ দিতে চেষ্টা করছেন এই ব্যক্তি। অনেকেই এই ব্যক্তিকে গরিবের পুস্পা হিসেবে সম্বোধন করেছেন। এই ভিডিওটি ইতিমধ্যেই ২.৩৬ লাখের থেকেও বেশি লাইক পেয়েছে।
ভাইরাল ভিডিওতে, লুঙ্গি পরে একেবারে পুষ্পার মত নাচ করছেন ঐ ব্যক্তি। নাচ করার সময় তার হাতে একটি বড় কোদাল ছিল। সেই সময় মানুষজন একটুখানি ঘাবড়ে গেলেও, অনেকেই তার নাচ বেশ পছন্দ করেছেন। ওই ব্যক্তি এতটাই নেশাতে বুঁদ ছিলেন, যে তিনি কোদাল নিয়ে ওই স্টেপ করতে পারছিলেন না ভালোভাবে। তবুও তার কনফিডেন্স এবং পুষ্পা রাজ চরিত্রের প্রতি তার ভালোবাসার কারণে তিনি শেষ পর্যন্ত ভালোভাবেই ভিডিওটি করলেন। সোশ্যাল মিডিয়াতে ব্যবহারকারীরা বেশ পছন্দ করেছেন এই ভিডিওটিকে। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…