ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG Gas: রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা, এই কার্ড থাকলে মাত্র ৪৫০ টাকায় মিলবে গ্যাস

ইতিমধ্যেই সারা ভারতে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনেও ফেভারিট বিজেপি থাকলেও, অন্যান্য রাজনৈতিক দলগুলিও নিজেদের পূর্ণ ক্ষমতা প্রদর্শন করতে পিছপা থাকছে না। এই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ইস্তেহার নিয়ে মানুষের সামনে হাজির হয়েছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার। ইশতেহার বলে বিষয়টাকে ভুল বলা হবে, বরং এক্ষেত্রে তৃণমূল একটি পত্র প্রকাশ করেছে যেখানে তারা দশটি শপথ গ্রহণ করেছে। এই বিশেষ পত্রকে বলা হয়েছে দিদির শপথ। তৃণমূল ভবনে দিদির শপথ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এই শপথের একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় নিয়েই এখন ভারতে শুরু হয়েছে শোরগোল।

তৃণমূল তাদের শপথ পত্রে ঘোষণা করেছে, যদি তৃণমূল ভারতে ক্ষমতায় আসে তাহলে ভারতের গরিবদের বিনামূল্যে দশটি করে রান্নার গ্যাস দেওয়া হবে। যদি ভারতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে তৃণমূল সরকার গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং সাথে সাথে তৃণমূল কংগ্রেস এই ঘোষণা অনুযায়ী কাজ করবে বলেও জানানো হয়েছে। তৃণমূল জানিয়েছে, শুধুমাত্র বিপিএল গ্রাহকরাই এই বিশেষ প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। একেবারেই দারিদ্র্যসীমার নিচে, তারাই দশটা করে সিলিন্ডার একেবারে বিনামূল্যে পাবেন।

এখানে উল্লেখযোগ্য বিষয়টি হলো, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতেও কিন্তু এরকমই একটা প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে। এই যোজনার মাধ্যমেও কিন্তু দারিদ্র্যসীমার নিচে থাকা মহিলারা বিনামূল্যে সিলিন্ডার পেয়ে থাকেন। তবে বিষয়টা হলো, তৃণমূলের শপথ পত্রে ১০টি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু উজ্জ্বলা যোজনা তে সিলিন্ডারে ডিসকাউন্ট পাওয়া যায়, সিলিন্ডার একেবারে বিনামূল্যে পাওয়া যায় না। যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ও ওভেন রয়েছে, তাদেরকে এখন প্রতি মাসে ৮৫০ টাকা করে গ্যাস সিলিন্ডার কিনতে হয়। দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের জন্য বিষয়টা খুব একটা সহজ নয়। তৃণমূলের এই ঘোষণা নিচে থাকা মানুষদের অনেকটা সুবিধা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, আবার বিজেপির ঘোষণা যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা গরিবদের মাত্র ৪৫০ টাকায় গ্যাস দেবে এই উজ্জ্বল যোজনার অধীনে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026