নিউজ

LPG Gas Cylinder: হাতে আর মাত্র এক সপ্তাহ, এই জরুরি কাজ না সারলে কাটা যাবে গ্যাস সিলিন্ডারের কানেকশন!

দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বস্তুটি হল রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder)। গৃহস্থের রান্নাঘরে হোক বা বড় বড় রেস্তোরাঁ, দোকানে গ্যাস সিলিন্ডার ছাড়া চলেই না। এদিকে জ্বালানির দামে লাগাতার বৃদ্ধির ফলে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। তার মধ্যে আবার নতুন আপডেট এল এলপিজি গ্যাস সিলিন্ডারের উপভোক্তাদের জন্য। চিন্তা কয়েক গুণ বাড়িয়ে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই এলপিজি গ্যাস সিলিন্ডারের সুবিধা থেকে নাম কাটা যেতে পারে।

নয়া আপডেট নিয়ে চিন্তায় বাণিজ্যিক এবং ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের উপভোক্তারা। কিন্তু আচমকা এমন নির্দেশিকার কারণটাই বা কী? কোন কারণে নাম কাটা যেতে পারে উপভোক্তাদের? জানা যাচ্ছে, গ্যাস সংস্থাগুলির তরফে ই-কেওয়াইসি অভিযানে গতি আনতেই কড়াকড়ি শুরু করা হয়েছে। গ্যাস সংস্থা গুলির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত ই কেওয়াইসি করাননি তাদের আগামী সপ্তাহের মধ্যেই নাম কেটে দেওয়া হবে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই আর গ্যাস সিলিন্ডার পাবেন না তারা, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

এইচপি গ্যাস কোম্পানির তরফে জানানো হয়েছে, ই কেওয়াইসির সঙ্গে সঙ্গে গ্যাস সংক্রান্ত বিপদ, দুর্ঘটনা থেকে সতর্কতা অবলম্বনের পাঠও দেওয়া হবে। যে সমস্ত উপভোক্তারা কোনো কারণে গ্যাসের সাবসিডি পাচ্ছেন না, তারা ই কেওয়াইসি করিয়ে নিলে দ্রুত সাবসিডিও পেয়ে যাবেন। যারা ই কেওয়াইসি করাবেন না তাদের গ্যাস সিলিন্ডার দেওয়া হবে না বলেই জানানো হয়েছে।

ঘরোয়া গ্যাস ডিস্ট্রিবিউটর আধিকারকের কথায়, গ্যাস কানেকশন ধারকদের ই কেওয়াইসি করানো খুবই জরুরি। এর জন্য ডিস্ট্রিবিউটর কেন্দ্রে গিয়েও এটা করানো যায়। সেখানে আধার কার্ড ভেরিফিকেশন করিয়ে সহজেই ই কেওয়াইসি করানো যাবে। উল্লেখ্য, আধার ভেরিফিকেশনের সময় এটাও দেখা হবে যে অমুক ব্যক্তি ওই আধার নম্বরেই রেজিস্টার্ড কিনা। সময়ের মধ্যেই এই কাজ করিয়ে নিলেই গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে সময় মতো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026