Gas Cylinder: ৫০০ টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার, জানুন কীভাবে নেবেন এই অফারের সুযোগ

রান্নার গ্যাস এই মুহূর্তে সকলের অত্যন্ত প্রয়োজনের একটি জিনিস হয়ে উঠেছে। ভারতের প্রায় সকল মানুষ এখন রান্নার গ্যাস বা LPG ব্যবহার করে থাকেন। শহর থেকে শুরু করে এখন গ্রামেও এই গ্যাসের প্রচলন শুরু হয়েছে জোরকদমে। তবে, প্রয়োজনের সঙ্গে সঙ্গেই কিন্তু এই গ্যাসের দামও বেড়েছে একই তালে। এখন একটা গ্যাস কিনতে আপনার ১০০০ টাকার বেশি খরচ করতে হয়। সরকার সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য একাধিক প্রকল্প চালু করলেও, এই সমস্ত প্রকল্পের বিশেষ একটা লাভ সবাই পায়না। বলতে গেলে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্যই এই গ্যাসের সুবিধা পাওয়া যায়। তবে, এবার থেকে ভারতের মানুষকে আর গ্যাসের দাম নিয়ে হয়রান হতে হবেনা। কারণ মাত্র ৫০০ টাকাতেই তারা পেতে পারবেন একটা গ্যাস সিলিন্ডার। চলুন জেনে নেওয়া যাক কিভাবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কাদের জন্য এই প্রকল্প শুরু হয়েছে।

তবে এবারে রান্নার গ্যাসের উপরে শুরু হলো একটা ধামাকা অফার। এই অফারে মাত্র ৫০০ টাকায় আপনারা পেয়ে যাবেন রান্নার গ্যাস। অর্থাৎ মাত্র ৫০০ টাকা খরচ করলেই আপনি নিজের বাড়ির জন্য একটা সিলিন্ডার বুক করতে পারবেন। বর্তমানে যেখানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০৫০ টাকা, সেখানে মাত্র ৫০০ টাকায় যদি সিলিন্ডার পাওয়া যায় তাহলে এর থেকে ভালো অফার আর হয়তো হতেই পারে না। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই অফার শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

তবে আপনাদের জানিয়ে রাখি, এই অফার কিন্তু সবাই পাবেন না। একটি নির্দিষ্ট রাজ্যের মানুষদের মধ্যে যারা দারিদ্র সীমার নিজে বসবাস করেন শুধুমাত্র তাদের জন্যই এই নতুন অফার চালু করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক দেহলোট এই নতুন অফার চালু করে দিয়েছেন। এর মাধ্যমে রাজস্থানের মানুষদের নানারকম সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বলা প্রকল্পের আওতায় এই সুবিধা পাবে রাজস্থানের মানুষ। তাই বলতে গেলে রাজস্থানের সাধারণ মানুষের সুবিধা আগামী বছর থেকে বাড়তে চলেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026