বুধবার রাত থেকে কার্যকর হবে রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম। জানা যাচ্ছে ১০ টাকা কম হচ্ছে গ্যাসের দাম। তিনি পেট্রোলিয়াম সংস্থা, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম তিনজনের সমবেত প্রচেষ্টায় এই দাম হ্রাস করা হচ্ছে।
এই মূল্যহ্রাস করার ফলে কলকাতায় ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম হবে ৮৩৫.৫০ টাকা। অন্যদিকে দিল্লি এবং মুম্বাইতে দাম হবে ৮০৯ টাকা। চেন্নাইয়ে দাম হবে ৮২৫ টাকা। বেশ কিছুদিন ধরেই রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে দেশে। ধাপে ধাপে ২৫ টাকা করে বাড়তে বাড়তে এই দাম সাধারণ মানুষের হেশেলে আগুন ধরাতে শুরু করেছিল। তাই এই দাম হ্রাসের ফলে সাধারণ মানুষ বেশ কিছুটা স্বস্তি পেতে চলেছে বলে বিশেষজ্ঞদের মতামত।
শুধুমাত্র ডোমেস্টিক গ্যাস না, একই সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। ভারতের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর মূলত দুটি কারণ থাকে। একটি হলো, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং অপরটি হল ডলারের তুলনায় টাকার দাম হ্রাস।
গত তিন মাসে হিসাব করলে রান্নার গ্যাসের দাম বেড়েছে এক ধাক্কায় ২২৫ টাকা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আসার কারণে বিশ্ববাজারে কিছুটা অপরিশোধিত তেলের দাম পড়তে শুরু করেছে মার্চের থেকে। তাই হয়তো কিছুটা হলেও এই দাম কমেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…