স্টাফ রিপোর্টার: লকডাউনের মাঝেই সুখবর মধ্যবিত্তের জন্য। দাম কমলো রান্নার গ্যাসের। ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে দেশের সবকটি তেল সংস্থাই। ইন্ডিয়ান অয়েল, এইচপি, ভারত পেট্রোলিয়াম সব কটি সংস্থাই দাম কমিয়েছে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপাতত চারটি শহরে নতুন দাম কার্যকর করা হয়েছে।
দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই এই চারটি শহরে কার্যকর করা হয়েছে নতুন দাম। দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা। দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৮১.৫০ টাকা, যা আগে ছিল ৭৪৪ টাকা। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দামও কমেছে। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১০২৯.৫০ টাকা, যা আগে ছিল ১২৮৫.৫০ টাকা। সিলিন্ডার পিছু দাম কমেছে ২৫৬ টাকা।
দিল্লির পাশাপাশি কলকাতাতেও কমেছে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় নতুন দাম হয়েছে ৫৮৪.৫০ টাকা, যা আগে ৭৭৪.৫০ টাকা। মুম্বাইয়ে দাম হয়েছে ৫৭৯ টাকা, যা আগে ছিল ৭১৪.৫০ টাকা। চেন্নাইয়ে দাম হয়েছে ৫৬৯.৫০ টাকা, যা আগে ছিল ৭৬২.৫০ টাকা। ১৯ কিলোগ্রাম গ্যাসের দাম কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ে হয়েছে যথাক্রমে ১০৮৬, ৯৭৮ এবং ১১৪৪.৫০ টাকা। এই লকডাউনের মাঝে যাদের ভর্তুকিবিহীন গ্যাস প্রয়োজন তাদের জন্য সুখবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…