অভিনেত্রী গওহর খান অবশেষে বাঁধা পড়তে চলেছেন সাতপাকে। পাত্র হলেন তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড জায়েদ দরবার। মঙ্গলবার সকালে ছিল গওহরের ‘হলদি কি রসম’। সকাল থেকেই গওহর ও জায়েদের গায়ে হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হলুদ রঙের পোশাকে গওহরকে অপূর্ব সুন্দরী লেগেছে। গওহর ও জায়েদকে একসঙ্গে ‘গাজা’ বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
পেশায় কোরিওগ্রাফার জায়েদ দরবার মিউজিক ডিরেক্টর ইসমাইল দরবারের জ্যেষ্ঠপুত্র। ইসমাইলের প্রথম স্ত্রী ফারজানার পুত্র তিনি। কিন্তু সৎ মা আয়েশা দরবারের সঙ্গে জায়েদের সম্পর্ক বেশ ভালো। গওহর খানের থেকে 11 বছরের ছোট জায়েদ গওহরকে নিজের স্ত্রী হিসাবে পেয়ে নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করেন। বিয়ের জন্য জয়পুর থেকে পোশাক আনা হয়েছে গওহর ও জায়েদের জন্য।
এদিন মিউজিক ডিরেক্টর ইসমাইল দরবারকেও জায়েদ ও গওহরের বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী আয়েশা দরবারও। বিয়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গওহর লিখেছেন, জায়েদ তাঁকে পূর্ণ করেছেন।এর আগে অভিনেতা কুশালের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এরপর বহুদিন সিঙ্গল ছিলেন গওহর। পরবর্তীকালে জায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গওহর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…