বিনোদন

চাদরের তলায় দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস নেট দুনিয়ায়, ভাইরাল অভিনেত্রীর ছবি

টেলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। প্রায়ই তিনি বয়ফ্রেন্ড অভিনেতা গৌরব মন্ডলের সঙ্গে ঘনিষ্ঠ ফটো ও ভিডিও পোস্ট করেন। তবে কেন পোস্ট করেন তা জানা না থাকলেও নেটিজেনদের অভ্যাস হয়ে গেছে গৌরব ও জেসমিন-এর ছবিতে ‘হার্ট’ ইমোজি দেওয়া। প্রায়ই গৌরব ও জেসমিনের ফটো ভাইরাল হয়। যেমন সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁদের হট ফটোশুট।

গৌরব ও জেসমিন তাঁদের হট ফটোশুটে ব্যবহার করেছেন সাদা চাদর। সাদা চাদরের তলায় দুজনেই দুজনের সাদা টি-শার্ট টেনে ধরে আছেন। কিন্তু এই খানে এসে যাচ্ছে একটি অদ্ভুত ব্যাপার সেটি হলো যবে থেকে বিবেক ওবেরয় ও রানী মুখার্জি অভিনীত জনপ্রিয় বলিউড ফিল্ম ‘সাঁথিয়া’ রিলিজ করেছে, তবে থেকে বিগত বহু বছর ধরে অধিকাংশ টেলিটাউন কাপল এই ধরনের ফটোশুট করে থাকেন। প্রসঙ্গত, ‘সাঁথিয়া’য় ‘হে উড়ি উড়ি’ গানে এই ধরনের দৃশ্য ছিল। এমনকি কয়েক বছর আগে কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘দিল সে দিল তক’-এ ‘সাঁথিয়া’র এই বিখ্যাত গানটি ব্যবহার করে সিরিয়ালের নায়ক-নায়িকা সিদ্ধার্থ শুক্লা ও রেশমি দেশাই-কে এই ধরনের দৃশ্য রিক্রিয়েট করা হয়েছিল। ‘দিল সে দিল তক’ কালার্স চ্যানেলে সম্প্রচারিত হওয়ার পর আরো বেশি করে এই ধরনের কনসেপ্ট ফটোশুটে ব্যবহার হতে থাকে। গৌরব ও জেসমিন-ও এই পথেই হেঁটেছেন। এছাড়া বিজয়া দশমীর দিন কপালে ও গালে সিঁদুর মেখে গৌরবের সঙ্গে আবেগঘন ফটো শেয়ার করেছিলেন জেসমিন।

দীর্ঘদিন ধরেই গৌরব ও জেসমিন সম্পর্কে রয়েছেন। লকডাউনের সময় তাঁরা একসাথেই ছিলেন। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ সিরিয়ালটি জেসমিনকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় করে তোলে। এরপর জেসমিন অভিনয় করেন ‘মায়ার বাঁধন’ ও ‘মীরা’ সিরিয়ালে। কিন্তু অভিনেত্রী হিসেবে তাঁকে সাফল্য এনে দেয় জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ত্রিনয়নী’র খল চরিত্র। এই চরিত্রে অভিনয় করে জেসমিন দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026