ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর সর্বদা সোজাসুজি জবাব দিয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন। খেলার মাঠে হোক কিংবা রাজনীতির ময়দানে, তার মত স্পষ্টবাদী মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সম্প্রতি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন ভারতের এই ধ্বংসাত্মক ক্রিকেটার। বর্তমানে এশিয়া কাপের মেগা আসরে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত রয়েছেন তিনি। আর সেখানেই তার অঙ্গভঙ্গি ধরা পড়েছে ক্যামেরায়। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছে।
আপনার নিঃসন্দেহে জানেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মনোমালিন্যের কথা। আইপিএলের ২২ গজে দুই কিংবদন্তির অঙ্গভঙ্গির কথা বিগত বেশ কয়েক মাস ধরে আলোচনার বিষয়বস্তু হয়ে রয়েছে। শুধু তাই নয়, ওই ঘটনার বেশ কিছু ভিডিও আজকের দিনেও সমভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওটি বিবেচনা করে ভক্তরা নিশ্চিত হয়েছিলেন যে, গম্ভীর একটি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে ‘কোহলি ভক্তদের’ প্রতি আঘাত করেছিলেন। যার ফলে গৌতম গম্ভীরকে যেকোনো স্থানে দেখলেই বিরাট কোহলির ভক্তরা কোহলি……. কোহলি রব জুড়ে দিতে শুরু করেন।
শুধু তাই নয়, ভক্তদের এমন আচরণে নিজের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন গৌতম গম্ভীর। তবে এদিন এশিয়া কাপের মেগা আসরে ভারত-পাকিস্তান ম্যাচে গৌতম গম্ভীরের সেই আচরণ প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌতম গম্ভীরকে দেখা মাত্রই কোহলি……. কোহলি রব জুড়ে দিয়েছেন ভক্তরা। আর তাই দেখে রীতিমত ক্ষিপ্ত হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন গৌতম গম্ভীর।
তবে প্রসঙ্গটি নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি এক বিবৃতিতে জানান, কোহলি……. কোহলি রব শুনে নয় বরং ভারত বিরোধী স্লোগান শুনেই তিনি ঐরকম অঙ্গভঙ্গি করেন। তিনি বলেন, ওই ভক্তদের মধ্যে বেশ কিছু পাকিস্তানি সাপোর্টার আমাদের দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। আর তার জবাব আমি দিয়েছি। কারণ আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…