খেলা

IND Vs AUS: ব্যাটিং দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন গৌতম গম্ভীর, হাস্যকর শর্ট-এর জন্য ব্যাটসম্যানদের করলেন তুলোধোনা

গতকাল অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনেই জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যর্থ ইনিংসের জন্য কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। এদিন ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায়। পৃথিবীর অন্যতম শক্তিশালী দলের এমন ব্যর্থতায় রীতিমতো ক্ষেভ উগড়ে দিয়েছেন গৌতম গম্ভীর।

এদিন ম্যাচ শেষে খেলা পর্যালোচনা করতে গিয়ে গৌতম গম্ভীর বলেন, “ব্যাটিং করার জন্য দিল্লির পিচ মোটেও শক্ত ছিল না। তবে খারাপ শর্ট খেলে দুর্ভোগে পড়েছে অস্ট্রেলিয়া। আমি আজ পর্যন্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের এমন বাজে সিদ্ধান্ত নিতে দেখিনি। যেখানে একের পর এক ব্যাটসম্যান শুধুমাত্র সুইপ শর্ট খেলতে গিয়ে নিজের উইকেট হারাচ্ছেন।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজে টানা ২ ম্যাচ জয়ের পর ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে স্বাগতিকরা। এদিকে দ্বিতীয় টেস্ট শেষ হতে না হতেই সিরিজের তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য শক্তিশালী অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026