খেলা

Gautam Gambhir: জয়ের পরেও ক্যাপ্টেন পান্ডিয়াকে তীব্র ভৎর্সনা করলেন গৌতম গম্ভীর, দিলেন কড়া হুঁশিয়ারি

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমানরত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সামনে অসাধারণ পারফরম্যান্স করেছে। ভারতীয় বোলারদের দাপটে ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড মাত্র ৯৯ রান করতে সক্ষম হয়। ১০০ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করলেও ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের তীব্র সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচে হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্তে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন ভারতীয় প্রাক্তন ওপেনার। জয়ের পরেও এদিন গৌতম গম্ভীর বলেন,’দুর্দান্ত ফর্মে থাকার সত্ত্বেও কেন যুজবেন্দ্র চাহালকে দিয়ে মাত্র ২ ওভার বোলিং করালেন হার্দিক পান্ডিয়া? যেখানে আপনি জানেন, এই মুহূর্তে ভারতের জন্য চাহাল টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে সফল স্পিনার।’

গৌতম গম্ভীর আরও বলেন,’আপনি যদি চান পেস বোলাররা তাদের কোটা পূরণ করুক তবে সেটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। যুজবেন্দ্র চাহাল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। যখন আপনি দেখছেন লখনউয়ের পিচ স্পিনদের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রথমেই চাহাল একটি উইকেট পেয়েছেন সেখানে তাকে ফর্মে ফেরাতে আপনার উচিত ছিল তাকে সম্পূর্ণ কোটা বোলিং করতে দেওয়া।’

গৌতম গম্ভীর মনে করেন, যুজবেন্দ্র চাহাল এমন একজন বোলার যিনি ম্যাচের শুরুতেও বোলিং করতে পারেন আবার ইনিংসের শেষ ওভারেও বল হাতে সাবলীল। আপনাদের জানিয়ে রাখি, উক্ত ম্যাচে চাহাল ২ ওভার বোলিং করে মাত্র ৪ রাম খরচ করে একটি উইকেট দখল করেন। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৯১ উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন চতুর চাহাল।

Kriti Lekha Shome

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026