খেলা

T20 World Cup 2024: বিদেশি বাদ, ভারতের কোচ হচ্ছেন কেকেআরের ক্রিকেটার

টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ নির্বাচন চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জন্য। বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। হেড কোচ পদে আবেদনের শেষ তারিখ ২৭ মে, আইপিএল ফাইনালের একদিন পর।

রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ পদের জন্য কিছু বড় নামের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এই তালিকায় রয়েছে গৌতম গম্ভীর, স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার ও মাহেলা জয়াবর্ধনের মতো বিশ্ববরেণ্য নাম। বোর্ডের গভর্নিং টিম সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং তারা এই পদের জন্য আগ্রহী কি না সেটা জেনে নিতে চাইছেন বোর্ড কর্তারা।

জানা গিয়েছে, গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরার নাম উঠে এসেছিল। গৌতম গম্ভীর, স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার, মাহেলা জয়াবর্ধনে এবং আশিস নেহরা আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য দায়িত্ব নিয়ে কাজ করছেন। ভিভিএস লক্ষ্মণই একমাত্র ব্যক্তি যিনি বর্তমানে আইপিএলে কোচিং করাচ্ছেন না। ভিভিএস লক্ষ্মণ বর্তমানে এনসিএ প্রধান হিসাবে কাজ করছেন।

যদিও লক্ষ্মণ টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব নিতে অনিচ্ছুক বলে মনে করা হচ্ছে।বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে অন্তত আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই পদে থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, টিম ইন্ডিয়ার নতুন কোচ হওয়ার দৌড়ে এই মুহূর্তে বিসিসিআইয়ের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে গম্ভীরের জনপ্রিয়তা বেড়েছে। ক্রিকেটার হিসেবে কলকাতাকে জিতিয়েছেন আইপিএল। এবার মেন্টর গম্ভীরের তত্ত্বাবধানে কেকেআর পৌঁছে গিয়েছে ফাইনালে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026