নিউজ

পদত্যাগ করলেন গৌতম গম্ভীর!

গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের সাথে বর্তমান সময়ে রাজনীতিতেও এক চেনা মুখ। ২০০৭ এবং ২০১১সালে ভারতের বিশ্বকাপ জয়ের পেছনে এই ক্রিকেটারের অবদান অনস্বীকার্য। বর্তমান সময়ে তিনি দিল্লির বিজেপি সাংসদ। সেই সঙ্গে দিল্লি জেলা এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডাইরেক্টরও। সরকারের তরফে দিল্লির তিনজন ব্যক্তিকে নির্দেশক করা হয়, যার মধ্যে গৌতম গম্ভীর একজন। এখন সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন গম্ভীর।

নির্দেশক থাকা সত্তেও গম্ভীরের পরামর্শকে কোনো সময় মান্যতা দেওয়া হয়নি। এই কারনে তিনি ক্ষুব্ধ হয়ে ইস্তফা চেয়েছেন। বিশেষ সুত্রে খবর, গম্ভীর দিল্লির খেলোয়াড়দের জন্য ভাবতেন ও অনেক কিছু করতে চাইতেন, কিন্তু ডিডিসিএতে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা তিনি মানতে পারেননি।

গম্ভীর চেয়েছিলেন যে দিল্লির হয়ে খেলা সমস্ত প্লেয়ারদের ভালো মেডিক্যাল সুবিধার সাথে ভালো খাবারও দিক। দৈনিক জাগরনের মতে, যখন গম্ভীর এবং সেহবাগ খেলতেন তখন তাদের খাবারে বেশ কিছুবার পাথর বা পিনের মতো জিনিস পাওয়া গেছিল। নির্দেশক থাকাকালীন তিনি সমস্ত জিনিস উন্নত করতে চাইলেও তেমনটা সম্পূর্ণ হয়নি। সেই কারনেই ক্ষুব্ধ হয়ে পদত্যাগ চাইলেন গম্ভীর। এমনকি তিনি খেলোয়াড়দের দৈনিক ভাতা নিয়েও ক্ষুব্ধ ছিলেন।

গৌতম গম্ভীর নিজ ইস্তফাপত্র ক্রীড়ামন্ত্রী ক্রিণ রিজিজুকে পাঠিয়ে দিয়েছেন। তিনি মনে করেন, ডিডিসিতে তার আর প্রয়োজন নেই। আই তিনি তার সমস্ত ধ্যান নিজের সাংসদীয় এলাকার পেছনে দিতে চান। তার ইস্তফার ব্যপারে ডিডিসির কোনো বয়ান আসেনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026