বিনোদ পাল : মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী এবং আট বছরের সন্তানকে দশমীর রাতে নির্মমভাবে হত্যা করা হয়। তারই প্রভাব এখন চরম পর্যায়ে।এই হত্যাকান্ডের বিরুদ্ধে এরপর মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীর।তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীর বিঁধলেন।
এদিন ফেসবুকে গম্ভীর এক বিস্ফোরক ভঙ্গিতে পোস্ট করেছেন যে, “আট বছরের পুত্র সমেত গোটা পরিবারকে অমানবিক, নৃশংসভাবে হত্যা করা হল। বাংলার আইন প্রশাসনের এতটাই অবনতি ঘটেছে যে কোনও কিছুর তোয়াক্কা না করেই হত্যালীলা চালানো হচ্ছে। আশা করি, আরএসএস সংস্রবের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় দোষীদের শাস্তি দেওয়া থেকে বিরত থাকবেন না।”তবে তৃণমূলের দাবি, এটি কোনওভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে।
কিন্তু, বিজেপি এরইমধ্যে মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল তাদের সক্রিয় দলীয় কর্মী ছিল বলে ঘোষণা করেছে। এছাড়াও রাজ্যপাল স্বয়ং বলেছেন এই ঘটনা রাজ্যের জন্য রীতিমতো উদ্বেগজনক। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতিরই ছবিই স্পষ্ট ফুটে উঠছে এই ঘটনার মাধ্যমে। শুধু এই নয় ,রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে।
তবে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে রাজ্যপালকে “রাজনৈতিক মন্তব্য” করা থেকে বিরত থাকার ‘পরামর্শ’ দিয়েছেন।বিজেপি যে এই ঘটনাকেই হাতিয়ার করে পথে নামতে চলেছে, তা কিন্তু গম্ভীরের বক্তব্য থেকে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে।তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…