বিনোদন

‘লকডাউনে শুধু অনুষ্কার ‘বলে’ই খেলেছেন বিরাট’, এই মন্তব্যে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

সুনীল গাভাস্কারের মত একজন প্রথিতযশা ব্যাটসম্যানের মুখ থেকে এমন কথা শোনা সত্যি লজ্জাজনক। কিন্তু ঘটনাটা ঠিক কি ঘটেছিল? উল্লেখ্য, বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে কার্যত লজ্জার হার হারতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এরপরেই সুনীল গাভাস্কার মজার ছলেই বলে বসেন, “লকডাউনে শুধু অনুষ্কার ‘বলে’ই খেলেছেন বিরাট।” ব্যাস, এই বক্তব্যের পরেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন বিরাট পত্নী অনুষ্কাকে জড়িয়ে বিরাটের পারফরম্যান্স নিয়ে হাসির খোরাক করেন সুনীল গাভাস্কার। এরপরেই তা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়ায়। কেউ কেউ ভাবেন, চলতি আইপিএলে বৃহস্পতিবারের ম্যাচে বিরাট কোহলির ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে অনুষ্কা শর্মাকেই।

মম টু বি অনুষ্কা নিজেও এমনটাই ভেবেছেন, আর তাই কড়া ভাষায় জবাব দিয়েছেন অভিনেত্রী। এদিন অনুষ্কা তাঁর নিজের ইন্সটাগ্রাম প্রফাইলে লিখে জানান, “মিস্টার গাভাস্কার, আপনার মন্তব্য রুচিহীন। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি নিশ্চিত, ক্রিকেটের ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চির কাল সম্মানই করে এসেছেন।” না না এখানেই থামেননি অনুষ্কা। তিনি আরও লিখেছেন, “আমি নিশ্চিত যে কমেন্ট্রির জন্য আপনার অনেক কিছু বলার রয়েছে। কিন্তু সেটাকে যথাযথ করার জন্যই কি আপনি আমার নাম টেনেছেন? ২০২০ সালেও আমার অবস্থাটা একই রয়ে গিয়েছে। কবে আমার নাম এভাবে ক্রিকেটে টেনে আনা হবে? শ্রদ্ধেয় মিস্টার গাভাস্কার, এই জেন্টলম্যানদের খেলায় আপনি একজন লেজেন্ড। শুধু যা শুনেছি, যা আপনি বলেছেন সেটা আমার কেমন লেগেছে তা জানালাম।”

এর জবাবে ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক ও প্রথিতযশা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার জানান, “বিরাট কোহলির ব্যর্থতার জন্য আমি কোথায় অনুষ্কাকে দোষ দিলাম? আমি শুধু বলেছি, ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে অনুষ্কা বিরাটকে বল করছেন। বিরাট তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি এটুকুই বলেছি। এই কথার মধ্যে বিরাটের ব্যর্থতার জন্য তাঁকে দায়ী কোথায় করা হয়েছে?”

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026