ব্যরাকপুরের মেয়ে গীতশ্রী রায়। ব্যারাকপুর মিশন থেকে মাধ্যমিক পাশ। তারপর বাগবাজার মাল্টিপারপাস থেকে উচ্চমাধ্যমিক নিয়ে পড়াশোনা। শিয়ালদহ উইমেন্স কলেজ থেকে স্নাতকোত্তর। এরপর হঠাৎ করে অভিনয় জীবনে পা রাখেন ব্যারাকপুরের এই মিষ্টি মেয়ে। ২০১১ সালে জি বাংলার ‘রাশি’ ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন গীতশ্রী। টানা ৪ বছর ধরে এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। সিএক মেয়ের জীবনের সংঘর্ষ নিয়েই শুরু হয় এই গল্প। বরাবর এই ধারাবাহিক টিআরপিতে সেরা ১০-এ থেকেছে। ধারাবাহিক শেষ তবে এখনো গীতশ্রীকে বহু মা কাকিমা রাশি বলে ডাকতে পছন্দ করেন।
রাশি শেষ হওয়ার পর ‘দেবীপক্ষ’ ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী। এই ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। সে ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় এক বছরের বিরতি নিয়েছিলেন। এরপর কামব্যাক করেছিলেন ‘জামাই রাজা’ ধারাবাহিক দিয়ে। এই ধারাবাহিকের পর সেভাবে আর কোনো ধারাবাহিকে গীতশ্রীকে দেখা যায়নি। এমনকি বাংলা কিছু সিনেমাতে ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও কয়েকটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন গীতশ্রী।
তবে এই লকডাউনে সেভাবে কোনো ধারাবাহিক বা সিনেমাতে অভিনয় করছেননা। তবে অভিনয় না করলেও নিজের সোশ্যাল মিডিয়াতে নিত্যদিন হাজির থাকেন অভিনেত্রী। ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ার পেরিয়েছে ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি।অভিনয় জগতের মতো নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে গীতশ্রী ব্যপক জনপ্রিয়। প্রায়শই নানান ফটোশুট আর নানান রিল ভিডিও শেয়ার করে থাকেন। গীতশ্রীর ছবি আপলোড হলেই তা দেখার জন্য উৎসুক থাকেন অভিনেত্রীর প্রিয় অনুগামীরা।
সোশ্যাল মিডিয়াতে, অভিনেত্রীর ছবিগুলি প্রথমবার দেখলে রীতিমত চেনাই দায় হয়ে পড়বে বহু অনুগামীদের কাছে। এই লকডাউনে অভিনেত্রী নিজের বাড়ির ছাদে বিভিন্ন নাচের ভিডিও শেয়ার করে থাকেন। গীতশ্রী খুব ভালো নাচ করেন তা সকলেরই জানা। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এক নতুন নাচের রিল ভিডিও শেয়ার করলেন। নীও শিফনের শাড়ি আর লাল স্লিভলেস ব্লাউজ পড়ে খোলা চুল আর কপালে ছোট্ট লাল টিপ আর হাল্কা মেক আপ করে নিজের বাড়ির ছাদে হিন্দি জনপ্রি গান ফেস টু ফেসম গানে তুমুল নাচলেন। এই ভিডিও শেয়ার হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…