বর্তমানে বলিউড এবং বলিউড জুড়ে চলছে বিয়ের মরশুম। এই সময় বহু তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। সবার বিবাহের গুঞ্জনের মাঝেই এবারে বিবাহের গুঞ্জন ছড়ালো ডান্স রিয়েলিটি শোয়ের পরিচিত মুখ গীতা কাপুর এর ব্যাপারে। পঞ্চাশ ছুঁই ছুঁই হলেও এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন এই জনপ্রিয় কোরিওগ্রাফার।
তবে এবারে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি নতুন ছবি পোস্ট করেছেন যেখানে তিনি একটি লাল রঙের অনারকালি সুট পরে রয়েছেন। এবং তার মাথায় দেখা যাচ্ছে সিঁদুরের ছোঁয়া। সেখান থেকেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি এবার সত্যি সত্যি বিয়ে করে ফেলেন গীতা কাপুর ওরফে গীতা মা? একেবারে নব বধু সাজে ইনস্টাগ্রামের এই পোস্টে ধরা দিয়েছিলেন গীতা কাপুর। বর্তমানে তার অনুরাগীদের পাশাপাশি, নেটিজেনদের মধ্যে গীতা কাপুর এর বিবাহের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
যদিও, এই ধোঁয়াশা এবং জল্পনার পরেই খোদ এই নিয়ে মুখ খুললেন গীতা। তিনি বললেন, যদি তিনি কখনও বিয়ে করেন তাহলে স্পষ্ট ভাবে তিনি সেই কথা সকল কে জানাবেন। এছাড়াও তিনি জানিয়ে দিলেন, কিছুদিন আগে তিনি মাকে হারিয়েছেন, ফলে এখনি বিয়ে করার কোন প্ল্যানিং নেই তার।
তবে এই সিঁদুর পরার কারণ ব্যাখ্যা করে দিয়েছেন তিনি। নেটিজেনদের উদ্দেশ্যে গীতা কাপুর এর বক্তব্য, “আমি ওটা মাথায় সিঁদুর পরেছিলাম, কিন্তু সেটা কোন বিবাহের জন্য নয়, বরং সেটা হল ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার এর পরবর্তী লুক। পরবর্তী এপিসোডে আমরা এভারগ্রীন নায়িকাদের ট্রিবিউট দেবো, আর আমি ট্রিবিউট দিচ্ছি রেখাজিকে। তাই রেখাজির মত সাজগোজ করেছিলাম।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…