জেনারেল মনোজ মুকুন্দ নারভানে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। গতকাল সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শেষ হয় জেনারেল বিপিন রাওয়াতের। তারপরই আজ দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ নারভানে। জেনারেল নারভানে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নেওয়ার আগে সেনাবাহিনীর উপ-প্রধানের দায়িত্ব পালন করেছেন। জেনারেল নারভানে তাঁর ৩৭ বছরের চাকরি জীবনে জম্মু ও কাশ্মীর ও উত্তর-পূর্বের শান্তি এবং সক্রিয় সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে নিযুক্ত হওয়ার আগে জেনারেল নারভানে সেনাবাহিনীর পূর্ব কমান্ডের নেতৃত্বে ছিলেন যা চীনের সাথে ভারতের প্রায় ৪,০০০ কিলোমিটার সীমান্তে মোতায়েন থাকে। জেনারেল বিপিন রাওয়াত দেশের প্রথম চিফ ডিফেন্স স্টাফ ঘোষিত হয়েবহেন গতকালই, তারই উত্তরসূরি হিসেবে আজই জেনারেল মনোজ মুকুন্দ নারভানের নাম ঘোষিত হল।
আরও পড়ুন : নাগরিকত্ব আইন বাতিল না হলে, কলকাতা বিমানবন্দর অবরোধের হুমকি মুসলিম সংগঠনের
মঙ্গলবার সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে গার্ড অফ ওনার দেওয়া হয় সেনার তরফে। বিদায়ী সেনাপ্রধান নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি আত্মবিশ্বাসী নতুন সেনাপ্রধান সেনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…