বিনোদন

স্ত্রীর সামনে প্রীতির হাতে চুমু, বাড়ির এসে কী হল রীতেশের, দেখুন ভিডিও

জেনেলিয়া ডি’সুজা (Genelia D’souza) এবং রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)-এর জুটিকে বলিউডে সবাই বলে থাকেন ‘কিউট কাপল’। সত্যিই তাঁরা কিউট। স্টার হয়েও জেনেলিয়া ও রীতেশ ভীষণ ডাউন টু আর্থ। তাঁদের প্রেমটাও শুরু হয়েছিল খুব সাধারণ ভাবে, মুম্বইয়ের মেরিন ড্রাইভে ঘুরতে গিয়ে, নিজেদের পছন্দের পিজ্জা খেতে খেতে। তারপর বাকিটা শুধুই ভালোবাসার জার্নি। যখন অন্য বলিউড কাপলরা নিজেদের প্রতিপত্তি দেখাতে ব্যস্ত থাকেন। তখন জেনেলিয়া ও রীতেশ সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি রীতেশ এবং জেনেলিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রীতি জিন্টা( preity zinta) -র হাতে চুমু খাওয়ার পর রীতেশ মার খাচ্ছেন জেনেলিয়ার হাতে। ভিডিওটি দেখে নেটদুনিয়ায় পড়ে গিয়েছে হাসির রোল। প্রকৃতপক্ষে ঘটনাটি হলো, 2019 সালের ‘আইফা’ অ্যাওয়ার্ডের পার্টিতে জেনেলিয়া ও রীতেশের সঙ্গে দেখা হয়েছিল প্রীতি জিন্টার। সেখানে প্রীতিকে দেখে জেনেলিয়া প্রথমে সৌজন্যবোধ দেখিয়ে হাসলেও কিছুক্ষণ পরে গম্ভীর হয়ে যান। অপরদিকে রীতেশ তখন প্রীতির হাতে চুম্বন করছেন। পরে জেনেলিয়া ইন্সটাগ্রাম রিল বানানোর সময় এই ঘটনাটির সঙ্গে এডিটের মাধ্যমে জুড়ে দিয়েছেন একটি মজাদার ভিডিও যাতে ‘তেরা নাম লিয়া’ গানের সঙ্গে রীতিমত ঘুষি মেরে রীতেশকে ধরাশায়ী করে দিয়েছেন জেনেলিয়া।

তবে এর পরেই জেনেলিয়া নিজের হ্যান্ড ইনজুরির ছবি শেয়ার করে লিখেছেন, ওড়ার আগে পড়ে গেলে এই অবস্থাই হয়। নিজেদের নেগেটিভ দিককেও পজিটিভ দিকে পরিণত করে রীতেশ ও জেনেলিয়া আরও একবার প্রমাণ করলেন, তাঁরা সত্যিকারের ‘এন্টারটেইনার’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026