টলিউডের অন্যতম জনপ্রিয় আর কুল অভিনেত্রীর মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা এই নামটা মাথায় এলে অনেকে বলবে বিতর্কিত চরিত্র। তিনি না চাইলেও অভিনেত্রীর সম্পর্ক নিয়ে তৈরি হয়ে যায় গসিপ। প্রকৃতপক্ষে স্বস্তিকা হলেন প্রতিবাদী চরিত্র। এককথায় বললে ছকভাঙা কন্যাও বলা যেতে পারে। তবে এসবে স্বস্তিকার এখন কিছুই যায় আসে না। জীবনের অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ তিনি সেরার জায়গা দখল করে নিয়েছেন।
অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশি ভালো সক্রিয়। আর এখানে নিজের নানান ফটোশুট আর নাচের ভিডিও। কখনো করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য হেল্পলাইন নম্বর ও শেয়ার করেছেন। তবে এসবের পাশাপাশি কখনো নিজের হেয়ারস্টাইল থেকে নানান সাজ পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বারে বারে ট্রোল হয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই সপাটে জবাব দিয়েছেন সেই সব সমালোচকদের।
অভিনেত্রীর নতুন ছবি দেওয়া মানেই তা সেনসেশন। ৪০ এর কোটা পেরিয়ে এত সুন্দরী থাকা যায় তাঁর উদাহরণ স্বস্তিকা নিজেই। ফ্যাশনে গুনে গুনে গোল দেওয়া যায়, মনকাড়া আবেদনে নতুনদের ও কাত করা যায় সকলকে তা তিনি বরাবর প্রমাণ করেন। তবে আজ সোমবার। ছুটির দুই দিন শেষে কাজে ফিরতে সকলেরই এল ঘেঁয়ে লাগে। স্বস্তিকাও ব্যতিক্রম নন। তাই মাত্র দুদিন ছুটির দিন পাওয়ার পর আবারো পুরানো কর্মব্যস্ত মেজাজে।। সোমবার সকালের নিজেকে ফ্রেস করতে স্বস্তিকা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নিজের বেশ কয়েকটি ছবি।
শেয়ার করা ছবিগুলিতে অভিনেত্রীর পরনে রয়েছে গোলাপি রঙের স্প্যাগেটি টপ। ডিপ নেক টপের গোটা গায়ে লেখা ‘পিঙ্ক লাভ’। একটি ছবিতে দেখা যাচ্ছে স্বস্তিকা উপভোগ করছেন আলতো রোদের ছোঁয়া। কখনও বা তাঁর শৈশবের বান্ধবী রশমি ব্যানার্জীর উপহার দেওয়া পছন্দের হেয়ারব্যান্ড পরে নিজস্বী তুলেছেন । এই মিষ্টি ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে স্বস্তিকা লিখেছেন, আবারও ফিরে এসেছে সেই পুরানো সোমবার সকাল। একঘেয়ে সকালে নতুনত্ব আনার চেষ্টায় রয়েছেন তিনি। স্বস্তিকার ছবিগুলি তাঁর অনুরাগীদের যথেষ্ট পছন্দ করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…