টেক বার্তা

Ola Electric Scooter: ধামাকাদার সুযোগ Ola ইলেকট্রিক স্কুটার কেনার, পুজোর সময় পাবেন ১৫ হাজার টাকার ডিসকাউন্ট

বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা বাড়ছে। একাধিক নতুন নতুন কোম্পানি তাদের কোম্পানিতে যোগ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি। ভারতের বুকে ইলেকট্রিক স্কুটি লঞ্চ করে এখন জনপ্রিয়তার শীর্ষে Ola কোম্পানি। এই কোম্পানির পোর্টফলিওতে যা অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার আছে, তাতে এই কোম্পানিকে ইলেকট্রিক স্কুটার এর নিরিখে টেক্কা দিতে অন্য কোম্পানিকে বেগ পেতে হবে।

Ola ইলেকট্রিক স্কুটারের দাম

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Ola ইলেকট্রিকের ইলেকট্রিক স্কুটারে ১৫ হাজার টাকার ডিসকাউন্ট অফার পাওয়া যাচ্ছে। আসলে এই অক্টোবর মাসে পুজোর উপলক্ষে এই ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। আর এই ইলেকট্রিক স্কুটার কিনলে আপনার বছরে ৩০ হাজার টাকার পেট্রোল খরচ বেঁচে যাবে। Ola S1 স্কুটারটি সস্তা, শক্তিশালী এবং টেকসই। এই স্কুটারটি ভারতের বাজারে ৬টি আলাদা মডেলে উপলব্ধ, যার প্রতিটি মডেল বিভিন্ন প্রয়োজন অনুযায়ী নির্বাচিত হতে পারে। এই মডেলগুলির দাম বিভিন্ন হয়ে থাকে, এবং ব্যাটারি প্যাকের অপশনও আলাদা। যেখানে ওলা এস ওয়ান এক্স মডেলটির দাম শুরু হচ্ছে মাত্র ৭৪,৯৯৯ টাকা থেকে। আর ওলা এস ওয়ান প্রো মডেলটির দাম শুরু হয় ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে। আর ওলা এস ওয়ান এয়ার মডেলটি বাজারে ১ লক্ষ ৪৯৯ টাকায় পাওয়া যায়।

Ola S1 স্কুটারের রেঞ্জ

ওলা এস ওয়ান এয়ার মডেলে একটিমাত্র ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা একবার চার্জে ১৫১ কিমি রেঞ্জ দিতে সক্ষম। এই মডেলের গতি ৯০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে, এবং এর বিশেষত্ব হলো মাত্র ৩.৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি তোলা যায়, যা স্কুটারের একটি অন্যতম শক্তিশালী দিক। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তাহলে আজই ১৫ হাজার টাকা ডিসকাউন্টে বুক করে নিন Ola S1।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026