ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২ হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান ৩৮ লাখ টাকা, জানুন কিভাবে এবং কোথায়

আজকের দিনে ভারতের ব্যাংক গুলিতে টাকা রাখলে খুব একটা লাভের সম্ভাবনা থাকে না। এখনকার দিনে যেহেতু মুদ্রাস্ফীতি অনেক বেশি তাই টাকার মূল্য দ্রুত হারে হ্রাস পেতে শুরু করেছে। সেই কারণে বিভিন্ন ব্যাংক সুদের হার কমিয়ে দিতে শুরু করেছে। বিশেষত সেভিংস ব্যাংক একাউন্টে এখন আর সুদ একেবারেই পাওয়া যায় না। তাই এখন আপনার জন্য সবথেকে ভালো বিনিয়োগের জায়গা হয়ে উঠেছে মিউচুয়াল ফান্ড। আপনি যদি প্রতিমাসে ২ হাজার টাকা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তবে আপনি ৩৮ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সঞ্চয় করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো কিভাবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করলে আপনি লাভবান হতে চলেছেন।

প্রথমেই আপনাকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য একটা ভাল ফান্ড বেছে নিতে হবে। আপনি যদি প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তবে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা ভালো এসআইপি গ্রহণ করুন। আপনি সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্লান বেশ ভালোভাবে গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনি নিয়মিতভাবে বিনিয়োগ করে একটা দারুন তহবিল তৈরি করতে পারবেন।

এস আই পি হলো এমন একটি জায়গা যেখানে আপনি প্রতিমাসে দুই হাজার টাকা বিনিয়োগ করে ২৫ বছর পর একটা মোটা টাকার তহবিল তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ ২৫ বছর পর্যন্ত কিন্তু আপনার ফান্ড একই ভাবে রিটার্ন দিয়ে যেতে হবে। আপনি যদি ২৫ বছর টানা বিনিয়োগ করেন তবে আপনি ৩৭ লক্ষ ৯৫ হাজার ২৭০ টাকা পেয়ে যাবেন একেবারে ম্যাচিউরিটির সময়। এই টাকা আপনি অনায়াসেই আপনার সন্তানের বিবাহ শিক্ষা অথবা বাড়ি কেনার মত জায়গাতে খরচ করতে পারেন।

যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাহলে কিছু বিষয়ে মাথায় রাখবেন। এটা কিন্তু খুব কম পরিমাণ ঝুঁকি থাকলেও কিছু ঝুঁকি থাকছেই। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা উচিত। এক্ষেত্রে লাভবান হবার সম্ভাবনা বেশি থাকে এবং ক্ষতি হবার সম্ভাবনা খুবই কমে যায়। পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন বিনিয়োগ করবেন তখন এমন একটি ফান্ডে বিনিয়োগ করবেন যার ঝুঁকির মাত্রা অনেক কম। যদি ঝুঁকির মাত্রা কম হয় তাহলেই কিন্তু আপনার রিটার্ন ভালো হবে। এরকম কয়েকটি ভালো ফান্ডের মধ্যে অন্যতম হলো ডেভেলপমেন্ট ফান্ড গ্লোবাল ফান্ড এবং ইলেক্ট্রনিক্স ফান্ড। এ ধরনের ফান্ডে সাধারণত ঝুঁকি খুব একটা থাকে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026