আজকের দিনে ভারতের সবথেকে বড় বড় টেলিকম সংস্থাগুলির সঙ্গে একেবারে কাধে কাধ দিয়ে লড়াই করছে সরকারি টেলিকম সংস্থা BSNL। এই টেলিকম সংস্থার সিমকার্ড মূলত তাদের কাছেই সবথেকে বেশি দেখা যায় যারা সস্তায় ভালো প্ল্যান ব্যবহার করতে চান। খুব কম দামের মধ্যে আপনার প্রয়জনকে মেটাতে পারে BSNL। তাদের মূল ইউএসপি হলো সস্তায় কলিং এবং ইন্টারনেট প্রদান করা ভারতের প্রতিটি মানুষকে। আপনিও যদি BSNL টেলিকম পরিষেবা ব্যবহার করেন, তাহলে এই খবরটি আপনার জন্য ভালো হতে পারে।
আজ আমরা আপনাকে BSNL-এর একটি খুব আশ্চর্যজনক প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি, যা পুরো এক বছরের মেয়াদের সাথে আসে। যেসব জায়গায় BSNL নেটওয়ার্ক কভারেজ ভালো, তারা BSNL প্ল্যান ব্যবহার করতে পছন্দ করেন। সেখানে আবার JIO একেবারেই খারাপ পরিষেবা দেয়। তাই কিছু কিছু জায়গায় BSNL ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে। আপনিও যদি একজন BSNL গ্রাহক হন এবং মাসিক রিচার্জ থেকে মুক্তি পেতে চান, তাহলে BSNL এর এই প্ল্যানটি আপনার জন্য ভাল হতে পারে। BSNL-এর এই প্ল্যানে আপনাকে আনলিমিটেড ডেটা, হাই স্পিড নেটওয়ার্ক পরিষেবা সহ অনেক সুবিধা দেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যানের ব্যাপারে আরো কিছু।
BSNL ২,৯৯৯ টাকার প্ল্যানের বিবরণ
BSNL-এর ২৯৯৯ টাকার এই প্ল্যানটি এক বছরের বৈধতার সাথে আসে। এই প্ল্যানে, BSNL ব্যবহারকারীদের ৩৬৫ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে কথা বলার জন্য আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও প্ল্যানে ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। প্রতিদিন ব্যবহারের জন্য এত ডেটা যথেষ্ট। আপনি যদি বাড়ি থেকে কাজ করেন এবং বাড়িতে Wi-Fi সংযোগ না থাকে, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য ভাল প্রমাণিত হতে পারে। তবে, BSNL কিন্তু সব জায়গায় ইন্টারনেট পরিষেবা ভালো দিতে পারে না। কলকাতায় BSNL এর ইন্টারনেটের স্পীড ভাল হলেও, একটু মফস্বলের দিকে গেলে ইন্টারনেটের গতি কমে যায়। সেখানে এই প্ল্যান নেওয়া সমস্যার হয়ে যাবে। তবে, যদি ইন্টারনেটের গতি ভালো হয় তাহলে, ডেটা সীমা শেষ হওয়ার পরে, গতি ৪০ Kbps-এ কমে যায়। শুধু তাই নয়, প্ল্যানে প্রতিদিন ১০০টি SMSও করতে দেওয়া হচ্ছে।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…