গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে থাকে Reliance Jio। এবার Jio নিয়ে এল এমার্জেন্সি ডেটা লোন পরিষেবা। যার জেরে 5 gb পর্যন্ত ডেটা ঋন নিতে পারবেন আপনি। কি এই এমার্জেন্সি ডেটা লোন?
ধরুন আপনি আপনার দৈনিক ডেটা লিমিট পুরো খরচ করে ফেলেছেন। অথচ আপনার কাছে টাকা নেই ডেটা বুস্ট করার। সেক্ষেত্রে এই লোনের সাহায্য আপনি নিতে পারবেন।
১ জিবি হাইস্পিড 4G ডেটার দাম মোটে ১১ টাকা। সেই টাকা আপনি পরেও দিতে পারেন অর্থাৎ একেবারে পোস্টপেইড অফারে আপনি ডেটা লোন নিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এবং এর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এই লোনে পাওয়া ডেটার ভ্যালিডিটি কিন্তু ২৪ ঘন্টা নয়। আপনার রিচার্জ করা বেসিক প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত ঐ ১ জিবি বেটার যখন খুশি ব্যবহার করতে পারবেন আপনি।
উল্লেখ্য, এই লোনের সুবিধা নেওয়ার একটাই শর্ত, আপনার ফোনে একটা আনলিমিটেড বেসিক রিচার্জ প্ল্যান থাকতে হবে। তাহলেই আপনি এমার্জেন্সি ডেটা লোন নিতে পারবেন। কীভাবে এই এমার্জেন্সি হাই স্পিড ডেটা লোন নেবেন জিও ইউজাররা? আসুন জেনে নিই
প্রথমে নিজের স্মার্টফোনে মাই জিও অ্যাপ খুলুন। এবার স্ক্রিনের উপরের দিকে বাঁদিকের কোণে থাকা হ্যামবার্গার মেনুতে যান। সেখানে মোবাইল অপশনের মধ্যে ইমার্জেন্সি ডেটা লোন অপশন পাবেন। সেটা সিলেক্ট করুন। ইমার্জেন্সি ডেটা লোন ব্যানারের মধ্যে প্রসিড বাটনে ট্যাপ করুন। পরবর্তী ধাপে ‘গেট ইমার্জেন্সি ডেটা’ অপশন সিলেক্ট করতে হবে। এবার শেষ পর্যায়ে ‘অ্যাকটিভ নাউ’ অপশনে ক্লিক করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…