নিউজ

বিনামূল্যে ৫ লাখ টাকার সুবিধা পেতে পারেন এটিএম কার্ড ব্যবহারকারীরা, ৯৯% মানুষ জানেন না এই সুবিধার কথা

আমরা যখন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি, তখন আমরা একটি ডেবিট কার্ডও পাই। এটি আমাদের নগদ উত্তোলন এবং অনলাইন লেনদেন করতে সাহায্য করে। কিন্তু নগদ উত্তোলনের বাইরেও এটিএম কার্ডের কিছু সুবিধা রয়েছে যা আমরা সাধারণত জানি না। এর মধ্যে একটি হলো এটিএম কার্ডের সাথে যুক্ত বীমা।

অনেক গ্রাহক জানেন না যে তাদের এটিএম কার্ডে ২৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা থাকে। এই সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই ৪৫ দিন ধরে আপনার এটিএম কার্ড ব্যবহার করতে হবে। আপনি যে পরিমাণ বীমা পাবেন তা নির্ভর করে আপনার এটিএম কার্ডের ধরণের উপর। যেমন ক্লাসিক কার্ড থাকলে ১ লাখ টাকা, প্লাটিনাম কার্ড থাকলে ২ লাখ টাকা, সাধারণ মাস্টার কার্ড থাকলে ৫০ হাজার টাকা, প্লাটিনাম মাস্টার কার্ড থাকলে ৫ লাখ টাকা পাওয়া যায়। আর ভিসা কার্ড থাকলে ১.৫ থেকে ২ লাখ টাকা এবং প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্টের RuPay কার্ড থাকলে ১ থেকে ২ লাখ টাকা বিমা কভারেজ পাওয়া যায়।

যদি এটিএম কার্ড ধারক দুর্ঘটনায় মারা যান, তাহলে তাঁর পরিবার ৫ লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পেতে পারে। আর দুর্ঘটনায় কোন অঙ্গ হারালে ১ লাখ টাকা এবং দুটি হাত বা পা হারালে ২ লাখ টাকা বীমা পাওয়া যাবে। বীমা দাবি করার জন্য কার্ড ধারকের মনোনীত ব্যক্তিকে ব্যাঙ্কের যে শাখায় অ্যাকাউন্ট ছিল সেখানে আবেদন করতে হবে। এরজন্য FIR, হাসপাতালের কাগজপত্র, মৃত্যু সনদপত্র, মনোনয়নের কাগজপত্র ইত্যাদি প্রয়োজন হবে। এই বীমা মৃত্যু/দুর্ঘটনার ৪৫ দিনের মধ্যে দাবি করতে হবে। এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সকল এটিএম কার্ড ব্যবহারকারীদের অবগত থাকা উচিত। এটি আপনার পরিবারের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026