নিউজ

২৪৩ টাকা প্রিমিয়ামে পেয়ে যাবেন ৫৪ লাখ টাকা, LIC এর এই লাভজনক প্ল্যান আপনাকে ধনী করবে

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে প্রায় প্রত্যেক মানুষ চেষ্টা করেন সামান্য অতিরিক্ত উপার্জনের জন্য। পরিবারের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করতে হয় বাড়ির কর্তাকে। তবে আপনি যদি বিকল্প উপার্জনের পথ খুঁজছেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। আজ আপনাদের এমন একটি নিরাপদ বিনিয়োগের পরিকল্পনা জানাবো যাতে ঝুঁকি অনেকটাই কম এবং লাভ অনেক বেশি। আপনি যদি ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে চান তাহলে আপনার কাছে বেস্ট অপশন এলআইসির নতুন স্কিম।

ভারতের সব থেকে বড় বীমা কোম্পানি এলআইসি এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের জন্য নিয়ে এসেছে একটি দারুণ প্রকল্প যা আপনাকে একেবারে মালামাল করে দেবে। আমরা আজকে এই বিশেষ পলিসি নিয়েই আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি। এলআইসির এই বিশেষ পলিসির নাম হল এলআইসি জীবন লাভ পলিসি। আপনি যদি এই পলিসি গ্রহণ করেন তাহলে আপনি সারা জীবন দারুন সুবিধা পাবেন। এলআইসি জীবন লাভ পলিসির সব থেকে বড় সুবিধা হল আপনার টাকা একেবারে সুরক্ষিত থাকে। আপনি এই পলিসি থেকে দারুণ রিটার্ন পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথেই পাচ্ছেন ডেথ বেনিফিট। অর্থাৎ যদি কোনো কারণে পলিসি ধারকের মৃত্যু হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে পলিসির অ্যামাউন্টের ১০৫% লাভ পেয়ে যাবেন সেই পরিবারের ব্যক্তিরা। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জীবন লাভ পলিসি আসলে একটি বেসিক এনডাওনমেন্ট প্ল্যান। এই পলিসিতে আপনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এবং তারপর পলিসি ম্যাচিওর হয়ে যাওয়ার পরে আপনি ম্যাচিউরিটি বেনিফিট পাবেন। জীবন লাভ পলিসি ২০২০ সালের জুলাই মাসে শুরু করা হয়েছিল এবং এখনো পর্যন্ত এই প্রকল্পে বহু মানুষ বিনিয়োগ করে ফেলেছেন। এই পলিসিতে আপনি ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। তবে এই পলিসি আপনি একটা লম্বা সময়ের জন্য নিতে পারেন। ৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত আপনি এই পলিসি গ্রহণ করতে পারেন। সেই কারণে আপনি এই পলিসির সাথে একটা ডেথ কভার পেয়ে যাচ্ছেন।

আপনি জীবিত অবস্থায় পাচ্ছেন সুবিধা, তেমনি একই সাথে মৃত্যুর পরেও পরিবারের কোনো টাকার অভাব হবে না। এলআইসির এই প্রকল্পটি আপনার জন্য হতে চলেছে দারুন লাভজনক। এই পলিসিতে প্রতিদিন ২৪৩ টাকা করে অর্থাৎ বার্ষিক ৮৮,৯১০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে ২৫ বছর পরে আপনি ৫৪ লাখ টাকা পেয়ে যাবেন ম্যাচিউরিটির সময়।

Nirajana Nag

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026