টেক বার্তা

পরীক্ষা ছাড়াই পেয়ে যান ড্রাইভিং লাইসেন্স, জানুন খুঁটিনাটি

এবার RTO তে কোনোরকম পরীক্ষা না দিয়েই হাতেনাতে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আপনি। কি? স্বপ্ন মনে হচ্ছে তো? কিন্তু এটাই সত্যি। এবার আর RTO অব্দি ঝুটঝামেলা নয়। তবে একটা ছোট্টো ট্যুইস্ট রয়েছে এখানে। এরজন্য আপনাকে অবশ্য‌ই কোনো সরকার স্বীকৃতি ড্রাইভিং সেন্টারে নিজের কোর্স কমপ্লিট করতে হবে। এবং সেই সেন্টারেই একটি টেস্ট ড্রাইভিং নেওয়া হবে। তাদের ফিডব্যাকের ভিত্তিতে আপনার হাতে আসবে RTO প্রদত্ত শখের ড্রাইভিং লাইসেন্স।

টাইমস অফ ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই পুরো প্রক্রিয়াটি প্রযুক্তি-চালিত এবং কোন মানুষের হস্তক্ষেপ ছাড়াই উপস্থাপিত হবে। স্থান, ড্রাইভিং ট্র্যাক, আইটি এবং বায়োমেট্রিক সিস্টেমের মানদণ্ড পূরণ এবং নির্ধারিত পাঠ্যক্রম অনুসারে প্রশিক্ষণ গ্রহণকারী কেন্দ্রগুলিতে এই অনুমোদন দেওয়া হবে। কেন্দ্রটি শংসাপত্র জারি করার পরে এটি সংশ্লিষ্ট মোটরযান লাইসেন্স কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।”

তাদের সরকারী টুইটার হ্যান্ডেলে, সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রক (MRTH) স্বীকৃত ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মূল বৈশিষ্ট্যগুলি উদ্ধৃত করা হয়েছে। এগুলি হল—

1) পরীক্ষার্থীদের উচ্চমানের প্রশিক্ষণের জন্য কেন্দ্রটি সিমুলেটর এবং ডেডিকেটেড ড্রাইভিং টেস্ট ট্র্যাক থাকতে হবে।

2) মোটরযান আইন, 1988 এর প্রয়োজনীয়তা অনুসারে প্রতিকার ও রিফ্রেশার কোর্সগুলি এই কেন্দ্রগুলিতে নেওয়া আবশ্যক।

3) এই কেন্দ্রগুলিতে সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের সময় ড্রাইভিং পরীক্ষার প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাবেন, যা বর্তমানে আঞ্চলিক পরিবহন অফিসে (RTO) নেওয়া হচ্ছে। এটি চালকদের যেমন স্বীকৃত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে প্রশিক্ষণ শেষ করে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করবে।

4) এই কেন্দ্রগুলিকে শিল্প-নির্দিষ্ট বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও অনুমতি রয়েছে।

MRTH তাদের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছে, “দক্ষ চালকদের অভাব ভারতীয় রোডওয়ে সেক্টরের অন্যতম প্রধান সমস্যা। রাস্তা বিধিমালা সম্পর্কে জ্ঞান না থাকায় বিপুল সংখ্যক সড়ক দুর্ঘটনা ঘটে।”

Anirban Kundu

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026